ব্যাঙ্ক কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগামী সপ্তাহেই তা সেরে ফেলুন। কারণ ২০২৬ সালের ২৯ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক মাত্র একদিন বন্ধ থাকবে।
2
10
গোটা জুলাই মাসে বিভিন্ন জাতীয়, ধর্মীয় ও আঞ্চলিক উৎসবের কারণে মোট ১২ দিন ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
3
10
ক্যালেন্ডার অনুযায়ী, আগামী সপ্তাহে একমাত্র ৫ জুলাই সারা দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রতি মাসের মতোই রবিবারে সমস্ত নির্ধারিত ও অনির্ধারিত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। ফলে ওই দিন গ্রাহকরা শাখায় গিয়ে কোনও পরিষেবা পাবেন না।
4
10
তবে জুলাই মাসে শুধুমাত্র রবিবার নয়, বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষেও ব্যাংক বন্ধ থাকবে। ৬ জুলাই আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ জুলাই শিলংয়ে উৎসবের জন্য ব্যাঙ্কের শাখা খুলবে না।
5
10
১৬ জুলাই রথযাত্রা, এবং হরেলা উপলক্ষে ভুবনেশ্বর, দেরাদুন ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পরের দিন, অর্থাৎ ১৭ জুলাই, শিলংয়ে ইউ তিরোত সিংহের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছুটি থাকবে।
6
10
১৮ জুলাই গ্যাংটকে ড্রুকপা তশে-জি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২২ জুলাই আগরতলায় খারচি পূজা উপলক্ষে ব্যাংকের শাখা খোলা হবে না।
7
10
এছাড়াও আরবিআই-র নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতিটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। সেই হিসেবে জুলাই মাসে ৫, ১২, ১৯ ও ২৬ জুলাই—এই চারটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি ১১ জুলাই এবং ২৫ জুলাই সারা দেশের ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
8
10
তবে শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের ডিজিটাল পরিষেবায় কোনও সমস্যা হবে না। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন, টাকা পাঠানো বা গ্রহণ—সব পরিষেবাই ২৪ ঘণ্টা চালু থাকবে। যদিও নির্ধারিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে কিছু পরিষেবা ব্যাহত হতে পারে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক আগেই গ্রাহকদের জানিয়ে দেয়।
9
10
এছাড়া এনইএফটি, আরটিজিএস, চেকবইয়ের আবেদন, ডিমান্ড ড্রাফট, অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন অনলাইন আবেদন এবং অন্যান্য ডিজিটাল পরিষেবাও ব্যবহার করা যাবে। তবে লকার সংক্রান্ত কাজ, অ্যাকাউন্ট খোলা বা শাখাভিত্তিক পরিষেবার জন্য অবশ্যই ব্যাংক খোলা থাকার দিন বেছে নেওয়া উচিত।
10
10
তাই জুলাই মাসে ব্যাঙ্ক যাওয়ার আগে একবার ছুটির তালিকা অথবা নিজের ব্যাঙ্কের স্থানীয় শাখার ছুটির সূচি দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে অযথা ব্যাঙ্কে গিয়ে ফিরে আসার ঝামেলা এড়ানো সম্ভব হবে।