আয়ুষ্মান ভারতের আবেদনে কী কী কাগজ লাগবে? এই ভুল করলেই পাবেন না ৫ লক্ষ টাকার ফ্রি চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা
৪ জুলাই ২০২৬ ১৭ : ২৭
শেয়ার করুন
1
12
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে পশ্চিমবঙ্গে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারে। তবে এই সুবিধা পেতে হলে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
2
12
অনেকেই জানেন না, ফর্মে কী তথ্য দিতে হয় বা কোন কোন কাগজপত্র লাগে। তাই আবেদন করার আগে পুরো বিষয়টি ভালভাবে জেনে নেওয়া জরুরি।
3
12
বর্তমানে বিভিন্ন এলাকায় আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র বিলি করছেন। কোথাও আবার নির্দিষ্ট ক্যাম্প বা সরকারি কেন্দ্র থেকেও ফর্ম সংগ্রহ করা যাচ্ছে।
4
12
প্রতিটি ফর্মের উপরে একটি আলাদা ইউনিক নম্বর থাকে। আবেদনকারীর কিছু তথ্য, যেমন নাম, মোবাইল নম্বর, আধার নম্বরের অংশবিশেষ, রেশন কার্ড নম্বর, জেলা, ব্লক বা পুরসভার নাম আগে থেকেই ছাপা থাকতে পারে। আবেদনকারীকে প্রথমে দেখে নিতে হবে, এই তথ্যগুলি ঠিক আছে কিনা।
5
12
এরপর ফর্মে নিজের রেশন কার্ডের ধরন উল্লেখ করতে হবে। সাধারণত এএওয়াই, পিএইচএইচ বা এসপিএইচএইচ—এই তিনটি বিভাগের মধ্যে যে বিভাগে আবেদনকারী পড়েন, সেটি নির্বাচন করতে হবে।
6
12
তারপর পরিবারের মোট সদস্যসংখ্যা লিখতে হবে। এছাড়াও প্যান নম্বর, ভোটার কার্ডের (এপিক) নম্বর, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং ভোটার তালিকায় নিজের ক্রমিক নম্বর লিখতে হবে।
7
12
যাঁদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাঁদের সেই কার্ডের ইউআরএন নম্বর-ও ফর্মে উল্লেখ করতে হবে।
8
12
সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর আবেদনকারীকে নির্দিষ্ট জায়গায় নিজের স্বাক্ষর করতে হবে। এরপর ফর্মটি আশাকর্মী বা সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের কাছে জমা দিতে হবে।
9
12
ফর্মের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথির ফটোকপি জমা দেওয়া বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড (যদি থাকে)।
10
12
আবেদন জমা পড়ার পর সরকার সমস্ত তথ্য ও নথি যাচাই করবে। সব তথ্য সঠিক থাকলে এবং আবেদনকারী প্রকল্পের যোগ্য হলে তাঁকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
11
12
আবেদন করার সময় কোনও ভুল তথ্য দেওয়া উচিত নয়। নাম, ঠিকানা, আধার নম্বর বা অন্যান্য তথ্যের মধ্যে ভুল থাকলে আবেদন বাতিল হতে পারে বা অনুমোদন পেতে দেরি হতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে একবার সব তথ্য ভাল করে মিলিয়ে নেওয়া উচিত।
12
12
সরকারি নির্দেশ মেনে সঠিকভাবে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন এবং নির্ধারিত নিয়ম মেনে আবেদন করুন।