গত ১৬ আগস্ট আয়ুষ্মান দিবসের দিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান প্রকল্পের কার্ড বিতরণ শুরু হয়েছে। রাজ্যের ৬ কোটি পরিবারকে এই স্বাস্থ্যবিমা কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
12
এই স্বাস্থ্যবিমা প্রকল্পে যোগ্য সুবিধাভোগীদের বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।
3
12
সোমবার আয়ুষ্মান প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বর্তমানে আয়ুষ্মান ভারত প্রধামন্ত্রী আয়ুষ্মান জন আরোগ্য যোজনা প্রকল্পের অধীনে ৩.২৩ কোটি স্বাস্থ্য কার্ড সক্রিয় রয়েছে।
4
12
তবে শুধু আয়ুষ্মান ভারত কার্ড হাতে পেয়ে গেলেই কিন্তু চিকিৎসা করাতে পারবেন না। এর সঙ্গে এমন একটি কাজ করতে হবে যেটা অত্যন্ত জরুরি।
5
12
এই কাজটা না করলে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। কার্ড সক্রিয় রাখতে অবশ্যই আপনাকে E-KYC সম্পূর্ণ করতে হবে। তবে এটা অত্যন্ত সহজ প্রক্রিয়া।
6
12
আপনার কাছে স্মার্টফোন এবং ইন্টারনেট কানেকশন থাকলেই বাড়িতে বসে আয়ুষ্মান কার্ডের E-KYC করতে পারবেন আপনি। দেওয়া রইল সহজ পদ্ধতি।
7
12
স্মার্টফোনে প্রথমে আয়ুষ্মান ভারত অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে প্রথমেই চলে যান Beneficiary অথবা Operator অপশনে।
8
12
সেখানে যাওয়ার পর অ্যাপে আপনার কাছে যে তথ্যগুলি চাওয়া হবে, সেগুলি সঠিকভাবে দিতে হবে। E-KYC করার সময় প্রয়োজনীয় নথি ও কার্ডগুলি হাতের কাছে রাখুন।
9
12
E-KYC করার সময় সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড, এবং ভোটার কার্ড অবশ্যই সঙ্গে রাখুন। তার সঙ্গে আয়ুষ্মান কার্ডটিও সঙ্গে রাখতে হবে।
10
12
প্রয়োজনীয় তথ্য দিলেই অ্যাপের মাধ্যমে E-KYC প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন ঘরে বসে। সব তথ্য ঠিকভাবে দেওয়ার পরেই আপনার কার্ডের ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
11
12
তবে এই কাজটা অফলাইনেও আপনি করতে পারেন। প্রয়োজনে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে যোগাযোগ করলেই E-KYC করতে পারবেন আপনি।
12
12
আপনার এলাকায় আয়ুষ্মান ভারত সংক্রান্ত পরিষেবা কোথায় দেওয়া হচ্ছে, তা জানতে BDO বা SDO অফিসেও যোগাযোগ করা যেতে পারে।