'আওয়ারাপন ২'-এর জন্য কত কোটি টাকা নিলেন ইমরান হাশমি? বাকিরাই বা কত পেলেন?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ২০ : ১১
শেয়ার করুন
1
8
বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক ছবি 'আওয়ারাপন' মুক্তির প্রায় দুই দশক পর এবার আসছে এর সিক্যুয়েল— 'আওয়ারাপন ২'। ২০০৭ সালের সেই নস্ট্যালজিয়া উসকে দিতে পর্দায় আবারও ‘শিবম পন্ডিত’ রূপে ফিরছেন অভিনেতা ইমরান হাশমি। আগামী ১৪ আগস্ট, ২০২৬ স্বাধীনতা দিবসের উইকেন্ডে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
2
8
পরিচালক নিতিন কক্কর এবং প্রযোজক বিশেষ ভাটের এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। আর ঠিক এই সময়েই ফাঁস হয়ে গেছে ছবির প্রধান তারকাদের পারিশ্রমিকের চাঞ্চল্যকর তথ্য!
3
8
ইমরান হাশমি: এই ছবির প্রধান আকর্ষণ এবং সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হলেন ইমরান হাশমি। নিজের আইকনিক চরিত্র ‘শিবম পন্ডিত’-এ ফেরার জন্য তিনি নিচ্ছেন প্রায় ১২ কোটি টাকা। গুঞ্জন, ২০০৭ সালের প্রথম ছবিতে তিনি যে পারিশ্রমিক পেয়েছিলেন, এটি তার প্রায় ১০ গুণ!
4
8
দিশা পাটানি: এই অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজিতে নতুন সংযোজন দিশা পাটানি। ছবিতে তাঁর চরিত্রের জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন প্রায় ৫ কোটি টাকা।
5
8
শাবানা আজমি: প্রবীণ ও বহুমুখী অভিনেত্রী শাবানা আজমিকে এই ছবিতে একটি নেতিবাচক বা খলনায়িকার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক নাকি ঘোরাফেরা করেছে২ থেকে ৫ কোটি টাকার মধ্যে।
6
8
আওয়ারাপন ২' ছবির মুক্তি প্রবীণ অভিনেত্রী শাবানা আজমির জন্য একটি দারুণ ব্যাপার নিয়ে আসছে। একই দিনে অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে সানি দেওল ও প্রীতি জিন্টার 'বাঁটোয়ারা ১৯৪৭', যেটিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি। ফলে একই দিনে বক্স অফিসে দু'টি ভিন্নধর্মী চরিত্রে দুই ছবির মুখোমুখি লড়াইয়ে পড়তে চলেছেন এই বরেণ্য অভিনেত্রী।
7
8
সম্প্রতি, এক ইনস্টাগ্রাম লাইভ সেশনে ছবির রিলিজ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে গিয়ে ইমরান হাশমি জানান, বর্তমানের তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’-র বড় একটা অংশ প্রথম 'আওয়ারাপন' দেখেনি। তাই নির্মাতারা পরিকল্পনা করেছেন যে, ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের জন্য সিরিজের প্রথম ছবিটি বড়পর্দায় ফিরিয়ে আনা হবে। যাতে নতুন প্রজন্ম সিক্যুয়েল দেখার পর মূল গল্পের উৎস বা অরিজিন দেখতে পায়।
8
8
পরিচালক মোহিত সুরির হাত ধরে শুরু হওয়া এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এবার কোন নতুন ইতিহাস লেখে, সেটাই এখন দেখার অপেক্ষা!