বাংলায় ভোট, ভোট অসমেও। ১২৬ আসন বিশিষ্ট অসম বিধানসভার নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে, ভোট গণনা ৪ মে।
2
7
দু'রাজ্যের ভোট লড়বে তৃণমূল কংগ্রেস। দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস অসমে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে, হাজির থাকবেন সাগরিকা ঘোষ।
3
7
এছাড়াও, তৃণমূলের নেতা নেত্রীরা অসমে প্রচারে যাবেন বলেও তথ্য সূত্রের। জানা গিয়েছে, ৫ এবং ৬ এপ্রিল কীর্তি আজাদ, ৬ এবং ৭ এপ্রিল ইউসূফ পাঠান এবং ৭ এপ্রিল বাবুল সুপ্রিয় যাচ্ছেন অসমে। তাঁদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলেই জানা গিয়েছে প্রাথমিকভাবে।
4
7
প্রার্থী তালিকায় অসমের জন্য প্রথমে ১৭ জনের প্রার্থী নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, পরে দ্বিতীয় দফায় আরও ৭ জনের নাম ঘোষণা করা হয়।
5
7
অসমে বাঙালি-সহ সকল স্তরের ভোটারদের দিকে নজর তৃণমূলের। বাংলার সঙ্গেই নির্বাচনী কৌশল অসমের জন্য।
6
7
বিদায়ী অসম বিধানসভায় ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সংখ্যা ৬৪, অন্যদিকে তাদের জোটসঙ্গীদের মোট বিধায়ক সংখ্যা ১৯। এর মধ্যে এজিপি-র ৯ জন, ইউপিপিএল-এর ৭ জন এবং বিপিএফ-এর ৩ জন বিধায়ক।
7
7
বিরোধী শিবিরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা ২৬, এআইইউডিএফ-এর সদস্য সংখ্যা ১৫ এবং সিপিআই(এম)-এর বিধায়ক সংখ্যা ১। এছাড়া একজন নির্দল বিধায়কও রয়েছেন।