বর্ষায় রান্নাঘরে বেড়েছে পিঁপড়ের উপদ্রব? বিষ-স্প্রে লাগবে না, এই সহজ ঘরোয়া উপকরণেই চটজলদি মিলবে স্বস্তি
নিজস্ব সংবাদদাতা
২১ আগস্ট ২০২৬ ১৮ : ৫৯
শেয়ার করুন
1
12
বর্ষাকাল এলে বাড়িতে পিঁপড়ের উৎপাত যেন বেড়ে যায়। রান্নাঘরের কোণে, চিনির কৌটো, খাবারের টুকরোর আশপাশ কিংবা জানলার ধারে সার বেঁধে পিঁপড়ে চলাচল করতে দেখা যায়।
2
12
নিয়মিত পরিষ্কার করেও অনেক সময় পিঁপড়ের সমস্যা পুরোপুরি কমে না। তবে পিঁপড়ে তাড়াতে সবসময় বাজারচলতি কড়া রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন নেই।
3
12
রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই পিঁপড়ের আনাগোনা অনেকটাই কমানো সম্ভব।
4
12
হলুদ: রান্নাঘরের অতি পরিচিত উপকরণ হলুদ পিঁপড়ে দূরে রাখতে কাজে লাগতে পারে। পিঁপড়ে যেসব জায়গা দিয়ে ঘরে ঢোকে যেমন জানলার ধারে, ফাটল বা কোণের অংশে অল্প করে হলুদের গুঁড়ো ছড়িয়ে দিন। এর তীব্র গন্ধে পিঁপড়ের উপদ্রব থেকে স্বস্তি মিলবে।
5
12
লেবুর রস: এক ভাগ লেবুর রসের সঙ্গে তিন ভাগ জল মিশিয়ে স্প্রে তৈরি করুন। রান্নাঘরের প্ল্যাটফর্ম, দরজা-জানলা কিংবা পিঁপড়ের চলার পথে এটি স্প্রে করা যায়। লেবুর অম্লীয় উপাদান পিঁপড়ের গন্ধ অনুসরণ করার ক্ষমতায় বাধা দিতে পারে।
6
12
দারচিনি ও লবঙ্গ: দারচিনির গুঁড়ো পিঁপড়ের চলার পথে ছড়িয়ে দিতে পারেন। দারচিনির তেলও প্রবেশপথের কাছে ব্যবহার করা যায়। একইভাবে চিনির কৌটো বা রান্নাঘরের আলমারির কোণে কয়েকটি গোটা লবঙ্গ রাখলেও পিঁপড়ে দূরে থাকতে পারে।
7
12
সাদা ভিনিগার: সমপরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে স্প্রে তৈরি করুন। রান্নাঘরের কাউন্টার, মেঝে, ডাস্টবিনের আশপাশ এবং পিঁপড়ের চলার পথে এই মিশ্রণ ব্যবহার করা যায়। নিয়মিত ব্যবহার করলে পিঁপড়ের গন্ধের পথও মুছে যেতে পারে।
8
12
পুদিনার তেল: দুই কাপ জলে ১৫-২০ ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে দরজা, জানলা বা সিঙ্কের নীচে স্প্রে করতে পারেন। তীব্র গন্ধ পিঁপড়েকে দূরে রাখতে সাহায্য করতে পারে।
9
12
এছাড়াও ব্যবহৃত কফির গুঁড়ো পিঁপড়ের প্রবেশপথের কাছে ছড়িয়ে রাখা যায়। তুলনামূলক বেশি উৎপাত হলে বেকিং সোডা ও গুঁড়ো চিনি সমপরিমাণে মিশিয়ে ছোট পাত্রে রাখা যায়।
10
12
এই ধরনের ঘরোয়া মিশ্রণ শিশু ও পোষ্যদের নাগালের বাইরে রাখতে হবে। তেজপাতাও পিঁপড়ে দূরে রাখার প্রাকৃতিক উপায় হিসেবে ব্যবহার করা যেতে পারে।
11
12
মনে রাখবেন, শুধু উপকরণ ব্যবহার করলেই হবে না। খাবারের টুকরো দ্রুত পরিষ্কার করা, চিনির কৌটো ও অন্যান্য খাবার ভালভাবে বন্ধ করে রাখা এবং পিঁপড়ের প্রবেশপথ চিহ্নিত করে পরিষ্কার করাও জরুরি।
12
12
পিঁপড়ের উপদ্রব খুব বেশি হলে বা বারবার ফিরে এলে পেশাদার পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়াই শ্রেয়।