অন্নপূর্ণা যোজনার সুবিধা কারা পাবেন, তা নিয়ে একাধিক শর্ত সামনে আনল রাজ্য সরকার। প্রকল্পের সুবিধা পেতে হলে উপভোক্তার ব্যক্তিগত আয়, পরিবারের বার্ষিক আয়, বয়স, অন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এবং সম্পত্তির পরিমাণ- একাধিক বিষয় বিবেচনা করা হবে।
2
11
আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে।
3
11
প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তার মাসিক আয় ১০ হাজার টাকার কম হতে হবে।
4
11
পাশাপাশি পরিবারের বার্ষিক আয় হতে হবে ১২ লক্ষ টাকার কম। অর্থাৎ নির্ধারিত আয়সীমার বেশি আয় হলে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা থাকবে না।
5
11
বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারেন। তবে একইসঙ্গে তাঁকে অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা হওয়া চলবে না।
6
11
৬০ বছরের উর্দ্ধে থাকা মহিলাদের জন্য বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা আছে। ফলে তাঁরা পাবেন না।
7
11
দিব্যাঙ্গ ভাতা এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (পিএম কিষান) যোজনা-র ক্ষেত্রে বিশেষ ছাড় রাখা হয়েছে। এই দুই প্রকল্পের সুবিধা পেলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা বাধা হবে না।
8
11
সম্পত্তির ক্ষেত্রেও রাখা হয়েছে নির্দিষ্ট মাপকাঠি। শহরাঞ্চলে তিনটির কম ঘরবিশিষ্ট বাড়ি থাকলে সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
9
11
কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের কম জমি থাকলে তা যোগ্যতার ক্ষেত্রে বিবেচ্য হবে। পৌরসভা ও পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে এই জমি সংক্রান্ত শর্ত প্রযোজ্য নয়।
10
11
প্রশাসনের তরফে মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং প্রকল্পের প্রকৃত দাবিদারদের চিহ্নিত করতেই এই যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে।
11
11
একইসঙ্গে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা একই ব্যক্তি বা পরিবার যাতে অযথা না পায়, তা নিশ্চিত করতেও উপভোক্তা তালিকা যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।