'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তায় এই প্রক্রিয়া চলছে। কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাইয়ের কাজ শেষ। নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই শেষ হলেই আবেদনকারীরা 'যোগ্য' বলে বিবেচিত হবেন। তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কড়কড়ে তিন টাকা অনুদান পৌঁছে যাবে।
2
6
যাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে "Application Rejected" বা "Under Enquiry" দেখাছিল, তাঁদের ক্ষেত্রেই এই নতুন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে।
3
6
নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যায় কোনও যোগ্য আবেদনকারী যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই প্রক্রিয়া হচ্ছে।
4
6
যাচাইয়ের সময় আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
5
6
দেখা হচ্ছে, আবেদনকারীর আর্থিক অবস্থা। আবেদনকারী 'যোগ্য' কিনা এর ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
6
6
আগেই প্রশাসন জানিয়েছে যে, আয়করদাতা, সরকারি চাকরিজীবী এবং নিয়মিত পেনশনভোগীরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। সিএএ বা ট্রাইবুনাল সংক্রান্ত আবেদন থাকলেও, সেই নথি যাচাইয়ের আওতায় আসছে বলে জানা গিয়েছে।