নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করেছে চলেছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। প্রধান অগ্রাধিকার পাচ্ছে মহিলাদের কল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা।
2
12
১ জুন থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই ফর্ম পূরণের কাজ চলছে। জুলাই মাস পর্যন্ত ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছে।
3
12
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা ১৫০০ টাকা করে পেতেন। তফসিলি জাতি এবং উপজাতির মহিলাদের দেওয়া হত ১৭০০ টাকা। এখন সকল যোগ্য মহিলারা পান ৩০০০ টাকা।
4
12
২৫ থেকে ৬০ বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকা বাঞ্ছনীয়। আয়করদাতা বা সরকারি পেনশনভোগীরা এই টাকা পাবেন না।
5
12
প্রথমে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, লক্ষ্মীর ভাণ্ডার যে সকল মহিলারা পান, তাঁদের আর ফর্ম পূরণ করতে হবে না। কিন্তু একাধিক অসঙ্গতি ধরা পড়ায় রাজ্যের তরফে সকলকে ফের ফর্ম পূরণ করে আবেদন জানোনে হয়।
6
12
কিন্তু আবেদনের পরেও এখনও টাকা পাননি? লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম এখনও অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হয়নি? তাহলে সরকারি হেল্পলাইন নম্বর বা ইমেলে যোগাযোগ করতে হবে, নিজের আবেদনের স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য।
7
12
অন্নপূর্ণা যোজনায় নাম ট্রান্সফার না হলে contact@annapurnabhandarwb.com, duaresarkar@gmail.com অথবা নোডাল অফিস secy.wcdsw@gmail.com –এ মেল করে অভিযোগ জানানো যাবে।
8
12
এছাড়াও দু’টি সরকারি হেল্পলাইন নম্বর রয়েছে। সেগুলি হল- ১৮০০-৩৪৫-৫৫৫৫, ১৮০০-৩৪৫-৫৫০৫। নোডাল ডিপার্টমেন্ট ডেস্ক লাইন: ০৩৩-২৩৩৪১৫৬৩।
9
12
সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫ (টোল-ফ্রি), সিএম কানেক্ট অভিযোগ সেলের নম্বর ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১ এবং দুয়ারে সরকার সাধারণ হেল্পলাইন ০৩৩-২২১৪৩৫২৬।
10
12
এছাড়াও একটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। রাজ্যব্যাপী সহায়তা হোয়াটসঅ্যাপ নম্বর ৮২৮২০ ৮২৮২০ –এ মেসেজ করে সমস্যার কথা জানানো যেতে পারে।
11
12
কোনও নম্বরে ডায়াল করার আগে, সরকারি পোর্টালে দেওয়া নম্বরের সঙ্গে তা মিলিয়ে নিন। এছাড়াও সরাসরি আপনার নিকটতম বিডিও বা এসডিও অফিসে গিয়েও অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্যার কথা জানানো যেহেতু পারে।
12
12
যেহেতু এই সরকারি আধিকারিকরা আপনার সমস্যা বুঝে নিয়ে তাঁরা কিন্তু সরাসরি আপনার প্রশ্নের সমাধান করতে পারেন। এছাড়াও পঞ্চায়েত অফিস এবং সরকারি ক্যাম্পেও অন্নপূর্ণা-সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।