অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য সেপ্টেম্বর মাসে বড় আপডেট। আগস্টের কিস্তি পেতে কিছুটা দেরি হলেও এবার সেপ্টেম্বরের টাকা মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ার কথা জানানো হয়েছে। যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো হতে পারে।
2
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, সেপ্টেম্বর মাসের কিস্তির টাকা দ্বিতীয় সপ্তাহে পাঠানো হবে। সেই হিসেবে ১৪-১৫ সেপ্টেম্বরের আশপাশে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে নির্দিষ্ট তারিখে টাকা ঢুকবে কি না, তা সরকারি প্রক্রিয়ার উপর নির্ভর করবে।
3
8
অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের জন্য সেপ্টেম্বরের কিস্তিতে ৩০০০ টাকা দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ যাঁরা ইতিমধ্যেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের জন্য সেপ্টেম্বরের কিস্তি নিয়ে আপাতত বড় কোনও পরিবর্তনের কথা সামনে আসেনি।
4
8
অনেক আবেদনকারীর স্ট্যাটাস এখনও ‘আন্ডার প্রসেস’ দেখাচ্ছে। তাঁদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আবেদন যাচাই করে যাঁদের যোগ্য বলে বিবেচনা করা হবে, তাঁদেরও প্রকল্পের আওতায় এনে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
5
8
৩১ আগস্ট পর্যন্ত যাঁদের আবেদন ‘আন্ডার প্রসেস’ ছিল, তাঁদের মধ্যে যোগ্য আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ হওয়ার পর টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শুধু আবেদন করে অপেক্ষায় থাকলেই হবে না—চূড়ান্ত যাচাইয়ে যোগ্য হওয়াটাই গুরুত্বপূর্ণ।
6
8
নবান্ন সূত্রে খবর, বর্তমানে যাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন তাঁদের পাশাপাশি যোগ্য অথচ এখনও টাকা পাননি—এমন মহিলাদেরও ধাপে ধাপে প্রকল্পের আওতায় আনার হবে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাঁদের অ্যাকাউন্টেও টাকা পাঠানো হতে পারে।
7
8
সোমবার নন্দীগ্রামের সভা থেকে অন্নপূর্ণা যোজনার অপেক্ষায় থাকা মহিলাদের উদ্দেশে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য স্পষ্ট, বর্তমানে যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের পাশাপাশি যেসব যোগ্য মহিলা এখনও আবেদন করে টাকা পাননি, তাঁদের ধাপে ধাপে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে।
8
8
আপনার আবেদন যদি এখনও ‘আন্ডার প্রসেস’ থাকে, তাহলে আপাতত অপেক্ষা করুন এবং আবেদনটির যাচাইয়ের অগ্রগতি নজরে রাখুন। যোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী ধাপে প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ রয়েছে। আর যাঁরা ইতিমধ্যেই সুবিধা পাচ্ছেন, তাঁদের চিন্তার কিছু নেই।