অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য পোর্টালে দেখা যাচ্ছে নতুন একটি স্ট্যাটাস। গত ১৯ আগস্ট থেকে অনলাইনে আবেদন সংক্রান্ত সব তথ্যই দেখা যাচ্ছে। কিন্তু যোগ হয়েছে আরও একটি লেখা।
2
11
তবে অনেক ক্ষেত্রে এখনও ‘Further Verification’ অথবা ‘Under Process’ লেখা রয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে ‘August Payment Status: N/A’। এর অর্থ কী?
3
11
এর আগে বিভিন্ন কারণে কিছু আবেদন বাতিল করা হয়েছিল। সরকারি তথ্য অনুযায়ী, প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছিল। বেশির ভাগ আবেদনেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা ছিল।
4
11
পুনরায় ভেরিফিকেশনের পর যাঁদের নাম ইতিমধ্যেই যোগ্যদের তালিকায় ঢুকে গিয়েছে তাঁদের আগস্টের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
5
11
‘August Payment Status: N/A’ দীর্ঘদিন ধরে এটা দেখালে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও একবার পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। বিশেষ করে আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্ক করা কিনা সেটাও দেখে নেওয়া উচিত।
6
11
রাজ্য সরকারের তরফে পরপর আবেদন যাচাইয়ের কাজ চলতে থাকায় অনেক ক্ষেত্রেই পেমেন্ট স্ট্যাটাসও একেক রকম দেখা যেতে পারে। অনলাইনে অনেক সময় তথ্য আপডেট না হওয়ার কারণেও এরকম হতে পারে।
7
11
‘August Payment Status: N/A’ লেখা থাকলে আবেদন বাতিল হয়েছে বলে মনে করার কারণ নেই। আপনার ফর্ম যদি ভেরিফিকেশনের পর্যায়ে থাকে তাহলে এটা দেখানোটাই স্বাভাবিক।
8
11
‘N/A’ কথাটির অর্থ সাধারণভাবে ‘Not Available’ অথবা ‘Not Applicable’। অর্থাৎ আবেদনকারীর আগস্ট মাসের পেমেন্টের তথ্য এখনও সিস্টেমে আপডেট হয়নি।
9
11
যদি আবেদন যদি ‘Under Process’ অর্থাৎ ভেরিফিকেশনের পর্যায়ে থাকে, তাহলে তার যাচাই এখনও সম্পূর্ণ হয়নি বলেই ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে, ‘N/A’ দেখা যেতে পারে।
10
11
যাঁদের ‘N/A’ দেখাচ্ছে, তাঁদের আপাতত নিয়মিত স্ট্যাটাস চেক করা ছাড়া কোনও উপায় নেই। ভেরিফিকেশন শেষ হওয়া অপেক্ষা করুন। ডিবিটি লিঙ্ক যেন করা থাকে সেটা অবশ্যই দেখবেন।
11
11
অর্থাৎ, ‘August Payment Status: N/A’ দেখানো মানেই টাকা বন্ধ বা আবেদন বাতিল নয়। অনেক ক্ষেত্রেই এটি আগস্টের পেমেন্ট সংক্রান্ত তথ্য এখনও আপডেট না হওয়ার ইঙ্গিত হতে পারে।