অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ অফলাইনে আগেই শুরু হয়েছিল। এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। সোমবার থেকেই অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে।
2
8
আজ থেকে ৯০ দিন পর্যন্ত এই আবেদন করা যাবে।
3
8
মোট ১২ পাতার ফর্ম। চাওয়া হয়েছে একাধিক তথ্য। যেমন- আবেদনকারী ও তাঁর পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান ক'জন, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ ইত্যাদি।
4
8
কীভাবে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা যাবে? ১) রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য ক্লিক করতে হবে অন্নপূর্ণা যোজনা পোর্টালে (https://socialsecurity.wb.gov.in/)
5
8
এরপর পোর্টালে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
6
8
ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দিতে হবে আবেদনকারীদের।
7
8
ফর্ম-ফিল আপের সময় হাতের কাছে রাখতে হবে, ১)আধার কার্ড, ২)ভোটার কার্ড, ৩)রেশন কার্ড, ৪)ব্যাঙ্কের পাসবই, ৫) অ্যাকাউন্টের তথ্য
৬) বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুত বিল বা জলের বিল, ৭)পাসপোর্ট সাইজের ছবি।
8
8
১২ পাতার ফর্ম পূরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা জটিলতা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শ, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান না দেওয়ার। তাঁর কথায়, প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। তাঁরাই ফর্ম পূরণ করিয়ে দেবেন।