১ জুলাই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা টাকা দেওয়া হয়েছে। রাজ্যের ১ কোটি ১০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০০০ টাকা।
2
14
অনেক মহিলা এখনও টাকা পাননি আবেদন করার পরেও। কিছু মহিলা এই কারণে রাজ্যে নানা জায়গায় অল্প বিস্তর বিক্ষোভও দেখিয়েছেন।
3
14
এখনও যাঁরা অন্নপূর্ণা পাননি তাঁদের কী হবে? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন।
4
14
বহরমপুরে প্রশাসনিক বৈঠকের পর শুভেন্দু জানিয়েছেন, মুর্শিদাবাদে ১২ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। আমাদের লক্ষ্য যোগ্য উপভোক্তাকে টাকা দেওয়া।
5
14
তিনি জানান, সরকারি আধিকারিকরা সব বৈধ কাগজপত্র খতিয়ে দেখছেন। ভেরিফিকেশনের কাজে সময় লাগছে। এটি সম্পূর্ণ হলেই সকলের কাছে টাকা পৌঁছবে।
6
14
মুখ্যমন্ত্রীর অভিযোগ, মুর্শিদাবাদে ব্যাপক দুর্নীতি হয়েছে। এডিএম জেলা পরিষদ যে টেন্ডার করেছেন তাদের ক্রেডেনশিয়ালে অধিকাংশ জাল। লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপের অ্যাকাউন্ট, তফশিলি ভাতা, সবেতেই দুর্নীতি ধরা পড়েছে।
7
14
তিনি জানান, এর জন্য সব যাচাই করে দেখা হচ্ছে। KYC ঠিক আছে কিনা, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এসব দেখতে গিয়েই হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট ধরা পড়ছে। মাত্র ২ মাস সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন সব প্রকল্পের যাচাইয়ের কাজ শেষ করবেন।
8
14
দ্বিতীয় কিস্তির টাকা স্থানান্তরের পরে মুখ্যসচিব মনোজ আগরওয়াল যাঁদের আবেদন বাতিল হয়েছে এবং যাঁরা আন্ডার এনকোয়েরি রয়েছেন তাঁদের আবেদন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
9
14
সেই সকল আবেদনকারীর তথ্য বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা দ্রুততার সঙ্গে সেই কাজ করা শুরু করেছেন। ১০ জুলাইয়ের মধ্যে সেই কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
10
14
কিন্তু এই ধরনের আবেদনকারীর সংখ্যা বিপুল হওয়ায় যাচাইয়ের কাজ শেষ হতে একটু সময় লাগতে পারে। প্রশাসনিক সূত্রের দাবি, ইতিমধ্যেই কয়েক হাজার আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করা হয়েছে।
11
14
প্রশাসনের দাবি, প্রযুক্তিগত ত্রুটি, নথির অসঙ্গতি বা কেওয়াইসি সংক্রান্ত সমস্যার কারণে কোনও যোগ্য আবেদনকারী যাতে বঞ্চিত না হন, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পুনরায় যাচাই প্রক্রিয়া।
12
14
বাড়িতে গিয়ে যাচাইয়ের সময় সরকারি আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত তথ্য মিলিয়ে দেখবেন।
13
14
আবেদনে দেওয়া নথি খতিয়ে দেখতে বেশ কিছু প্রশ্নও করা হতে পারে। আবেদনকারীর আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
14
14
অফলাইন এবং জনকল্যাণ শিবিরে যে সকল অন্নপূর্ণা যোজনার আবেদন জমা পড়েছে সেগুলিকেও দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আাগামী ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।