সেপ্টেম্বরের কিস্তির টাকা ঢুকতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে ঠিক সময়ে পৌঁছে যাবে ৩০০০ টাকা।
2
12
যাঁদের নাম বাদ গিয়েছে বা যিনি যোগ্য নন তাও টাকা পাচ্ছেন এই রকম অভিযোগ জানাতে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লেম এবং অবজেকশন জানানো যাচ্ছে।
3
12
এখনও অনেকেরই মনে প্রশ্ন রয়েছে নতুন করে আবেদন কবে থেকে নেওয়া শুরু হবে। ৩১ জুলাইয়ের পর থেকে নতুন করে কোনও আবেদন জমা নেওয়া হয়নি।
4
12
আগস্ট মাসে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন সম্পন্ন হয়েছিল। সেই আবেদনগুলির মধ্যে যাদের যোগ্য বলে প্রমাণিত হয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।
5
12
প্রতি মাসে ৩০০০ টাকা কম কথা নয়। অন্নপূর্ণা যোজনার ভাতা পেতে নতুন করে আবেদন করতে চাইছেন রাজ্যের বহু মহিলা। কিন্তু আপাতত নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়া বন্ধ রয়েছে। কবে ফের আবেদন শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
6
12
প্রথমে জানা গিয়েছিল যে, ৩০ সেপ্টেম্বর নতুন আবেদনকারীদের জন্য পোর্টাল খুলে দেওয়া হতে পারে। কিন্তু সূত্রের খবর, পোর্টাল খুলতে আরও কিছুটা দেরি হতে পারে। নতুন করে আবেদন নেওয়ার বিষয়ে পরবর্তী সরকারি নির্দেশের অপেক্ষা রয়েছে।
7
12
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্গাপুজোর পর আবেদন প্রক্রিয়া ফের শুরু হওয়ার সম্ভাবনার রয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের নতুন আবেদন জমা নেওয়া হতে পারে। তবে চূড়ান্ত তারিখ সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত নিশ্চিত নয়।
8
12
প্রকল্পের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই সুবিধার জন্য বিবেচিত হন। সরকারি চাকরি বা নির্দিষ্ট ধরনের সরকারি পেনশন/বেতনের ক্ষেত্রে যোগ্যতার সমস্যা হতে পারে।
9
12
বর্তমানে নতুন আবেদন বন্ধ রেখে আগের আবেদনগুলির যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। নতুন করে নিবন্ধনের পরবর্তী সময়সীমা নিয়ে সরকারি নির্দেশই চূড়ান্ত।
10
12
আবেদন জমা দেওয়ার পর তথ্য ও নথিপত্র যাচাই করা হয়। আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যোগ্যতা-সহ বিভিন্ন তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে আবেদন আটকে যেতে বা বাতিল হতে পারে।
11
12
অন্নপূর্ণার টাকা পেতে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং DBT সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের ভুল বা অসঙ্গতির কারণে টাকা পেতে দেরি হতে পারে।
12
12
নতুন আবেদন করতে চাইলে আপাতত সরকারি ঘোষণার দিকে নজর রাখুন। যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা নিজেদের আবেদন-স্ট্যাটাস ও নথির তথ্য পরীক্ষা করতে থাকুন।