অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা যোগ্য আবেদনকারীরা দুই কিস্তির টাকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। শুধু জুলাইতেই ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।
2
12
প্রায় ২৬ লক্ষ আবেদনকারীর নাম বাদ পড়েছে। যাদের মধ্যে অনেকেই এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। জুলাইয়ে টাকা না পেয়ে নানা জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন মহিলারা।
3
12
রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে, যাঁদের আবেদন বাতিল হয়েছে বা যাদের টাকা ঢোকেনি কোনও কারণে সেই সকল আবেদন ফের খতিয়ে দেখা হবে।
4
12
সরকারি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই ভেরিফিকেশনের কাজ চলবে।
5
12
সেই ভেরিফিকেশনের কাজ ধাপে ধাপে চলছে এবং ধাপে ধাপে সরকারি পোর্টালে ভেরিফিকেশন স্ট্যাটাস আপডেট করা হচ্ছে।
6
12
সরকারি পোর্টালে লগইন করলেই জানাচ্ছে আবেদনের বর্তমান অবস্থা। ভেরিফিকেশনের পরে আবেদনটি গৃহীত হয়েছে না বাতিল হয়েছে না এখনও যাচাই চলছে সেই তথ্যের উল্লেখ করা থাকছে।
7
12
এর পাশাপাশি কোনও কারণে টাকা ট্রান্সফার আটকে গিয়ে থাকলে, সেই কারণও উল্লেখ করা থাকছে পোর্টালে। কীভাবে স্ট্যাটাস চেক করবেন আসুন জেনে নেওয়া যাক।
8
12
https://socialregistry.wb.gov.in/ পোর্টালে যান। Citizen/Family Login অপশনে ক্লিক করুন। নিজের জেলা নির্বাচন করুন। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর লিখুন।
9
12
এরপরে ক্যাপচা পূরণ করে ওটিপি দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর আবেদন ও পেমেন্টের সর্বশেষ স্ট্যাটাস দেখা যাবে।
10
12
যাঁদের আবেদন আগে বাতিল বা আন্ডার এনকোয়েরি দেখাচ্ছিল, তাঁদের নথি পুনরায় যাচাই করা হচ্ছে। নথি সঠিক থাকলে স্ট্যাটাস পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
11
12
জুন এবং জুলাই মিলিয়ে দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে। আগস্টে দেওয়া হবে তৃতীয় কিস্তির টাকা। তার আগে ভেরিফিকেশনের কাজ চলছে।
12
12
আবেদনজনিত কোনও সমস্যার কথা রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর ৮২৮২০ ৮২৮২০-এ ফোন করে জানানো যাবে। এছাডাও ইমেল মারফত অভিযোগ জানানো যেতে পারে। মেল করতে হবে asap@wb.gov.in আইডিতে।