আগস্ট মাসে ইতিমধ্যেই বহু মহিলা অন্নপূর্ণা যোজনার অর্থ পেয়ে গিয়েছেন।
2
6
ঝাড়াই বাছাই করে যোগ্য মহিলাদের এই প্রকল্পের টাকা দিয়েছে রাজ্য সরকার।
3
6
কিন্তু সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে উপভোক্তাদের মনে।
4
6
যদিও সেই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
5
6
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাঁরা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে।
6
6
অর্থাৎ, সেপ্টেম্বর মাসেও এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই যোজনার ৩০০০ টাকা করে পেয়ে যাবেন উপভোক্তারা।