রাজ্য সরকারের নির্দেশের পরেই অন্নপূর্ণা যোজনার বাতিল এবং আন্ডার এনকোয়েরি আবেদনগুলিকে পুনরায় ভেরিফিকেশন করার কাজ শুরু হয়েছে।
2
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সকল সরকারি আধিকারকদের নির্দেশ দিয়েছেন যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করার। এরপরেই যোগ্য উপভোক্তদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পাঠানো হবে।
3
10
রবিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, টাকা ঢুকে গিয়েছে বলে রব তোলার কারণ নেই। যাঁরা যোগ্য, তাঁরা সকলেই পাবেন।
4
10
তিনি জানিয়েছে, “চিন্তার কোনও কারণ নেই। ৫০০ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে ৯ মাস লেগেছিল। ১ কোটি ২০ লক্ষ লোককে তো দেড় মাসে টাকা দিয়েছি। বাকি যারা যোগ্য, তাঁরা পাবেন। অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন।”
5
10
তিনি বলেন, “ভেরিফিকেশন ৩০ আগস্ট অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে ৩৫-৪০ হাজার মহিলারা পেয়েছেন। যদি প্রয়োজন হয় আরও প্রকৃত প্রাপকদের টাকা দেওয়া হবে।”
6
10
১ জুলাই অন্নপূর্ণা দিবস উদযাপনের পরে মুখ্যসচিব মনোজ আগরওয়াল নির্দেশ দিয়েছিলেন যে সকল আবেদন বাতিল এবং আন্ডার এনকোয়েরি রয়েছে সেগুলিকে পুনরায় যাচাই করার।
7
10
সরকারি নির্দেশে কাজও শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা তথ্য যাচাইয়ের কাজ করছেন। ১৫ জুলাইয়ের মধ্যে অফলাইন এবং জনকল্যাণ শিবিরে জমা হওয়া আবেদনের নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
8
10
যাঁদের ডিবিটি বা তথ্য ভুলের কারণে টাকা স্থানান্তর করা সম্ভব হয়নি, ফিল্ড ভেরিফিকেশনরে সময় সেই তথ্য সংশোধন করা হবে।
9
10
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ করতে হবে। এরপর প্রস্তুত হবে চূড়ান্ত উপভোক্তা তালিকা।
10
10
ভেরিফিকেশন শেষ হওয়ার পর চূড়ান্ত তালিকা অনুমোদিত হলেই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে।