'লক্ষ্মীর ভাণ্ডার' অতীত। এখন রাজ্যে চালু 'অন্নপূর্ণা যোজনা'। আগের সরকারের তুলনায় রাজ্যের নতুন সরকার দ্বিগুণ পরিমাণ ভাতা দিচ্ছে বাংলার মা-বোনেদের।
2
12
আগের সরকারি প্রকল্পে বাংলার মহিলাদের ১৫০০ টাকা পেতেন। রাজ্যে পালাবদলের এক মাস পর থেকেই ৩০০০ টাকা পেতে শুরু করেছেন মহিলারা।
3
12
তবে সরকারি প্রকল্প ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছে শুভেন্দু অধিকারীর সরকার। মহিলাদের জন্য প্রকল্প চালু করা হলেও, বহু পুরুষ মাসের পর মাস এই প্রকল্পে টাকা পেতেন বলেও জানা গেছে।
4
12
সরকারি প্রকল্পের টাকা দ্বিগুণ করা হলেও, বেশ কড়াকড়ি করেছে নতুন সরকার। পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে সব তথ্য।
5
12
'অন্নপূর্ণা যোজনা'র ভাতা কিন্তু সবাই পাবেন না। আবেদন করলেও সবার অ্যাকাউন্টে মাসে মাসে ৩০০০ টাকা পাঠানো হবে না।
6
12
জানেন কি, 'লক্ষ্মীর ভাণ্ডা'র পেতেন এমন অনেকেই 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পাবেন। কিন্তু এবার আবেদনকারীদের পরিবারের তথ্য, তাঁর যোগ্যতাও খতিয়ে দেখা হবে।
7
12
রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে কোনও স্থায়ী চাকরি করেন, এমন কেউ আবেদন করলে 'অন্নপূর্ণা যোজনা'র ভাতা পাবেন না।
8
12
এমনকী সরকারের নিয়মিত বেতন বা পেনশন পান, পঞ্চায়েত, পুর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থায় কাজ করলে মিলবে না এই ভাতা।
9
12
রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবেও যাঁরা কাজ করেন, তাঁরাও 'অন্নপূর্ণা যোজনা'র জন্য আবেদন করতে পারবেন না।
10
12
পাশাপাশি যাঁরা আয়কর প্রদান করেন, তাঁরাও 'অন্নপূর্ণা যোজনা'র টাকা পাবেন না। সেক্ষেত্রেও কড়াকড়ি করেছে সরকার।
11
12
রাজ্য সরকারের তরফে আরও জানানো হয়েছে, মৃত, ভোটার তালিকা থেকে ডিলিটেড, অনুপস্থিত ভোটাররাও সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না।
12
12
পাশাপাশি এসআইআর তালিকায় যাঁরা চিহ্নিত হয়েছেন, তাঁরা ভাতা পাবেন না। এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন, ‘নাগরিকত্ব সংশোধন আইন’-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারি ভাতা পাবেন না।