সেপ্টেম্বর মাসের কিস্তি এখনও অ্যাকাউন্টে আসতে দেরি আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
2
8
আগামী ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন। ওই দিনই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন যোগ্য প্রাপকেরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ কোটি ৪৮ লক্ষ মহিলাকে এই টাকা দেওয়া হবে।
3
8
গত ৩১ জুলাইয়ের পর থেকে নতুন করে কোনও আবেদন জমা নেওয়া হয়নি। প্রথমে ৩০ আগস্ট পর্যন্ত আবেদন নেওয়ার কথা থাকলেও, জুলাইয়ের পর থেকে তা বন্ধ রয়েছে।
4
8
সকলেই অপেক্ষায় রয়েছেন কবে থেকে নতুন করে আবেদন করা যাবে। প্রথমে নবান্ন সূত্রে জানা গিয়েছিল যে, ৩০ সেপ্টেম্বর থেকে নতুন করে আবেদন করা যাবে।
5
8
কিন্তু ওই তারিখে খুলবে না পোর্টাল। সূত্রের খবর, দুর্গাপুজোর পরেই পোর্টাল খুলবে। সোমবার নতুন আবেদনকারীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী।
6
8
নবান্নের সভাঘর থেকে তাঁর ঘোষণা, নভেম্বর-ডিসেম্বরে অন্নপূর্ণা যোজনা-সহ সরকারের অন্য সব জনকল্যাণমূলক প্রকল্পে আবেদনের সুযোগ মিলবে।
7
8
২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় নাম লেখানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। যোগ্য হলে তাঁরা ১৫০০ টাকার পরিবর্তে মাসে ৩০০০ টাকা পাবেন।
8
8
তিনি জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে আবার জনকল্যাণ শিবির হবে। সেখানেই অন্নপূর্ণা যোজনা-সহ সকল সামাজিক প্রকল্পে আবেদন করার সুযোগ থাকবে।