লক্ষ্মীর ভাণ্ডার। ২১-এর ভোটের আগে তৃণমূল সরকারের তুরুপের তাস ছিল এই প্রকল্প। ওই ভোটে তৃণমূল ব্যাপক মার্জিনে জিতেওছিল। গত পাঁচ বছরে এই প্রকল্পের সাফল্য যেমন বেড়েছিল, তেমনই মমতা সরকার দফায় দফায় টাকার পরিমাণও বাড়িয়েছিল।
2
7
তৃণমূল জমানার লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপির অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের দেড় হাজার বনাম অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার।
3
7
অন্নপূর্ণা যোজনায় অনুমোদন মিলল সোমবারের মন্ত্রিসভার বৈঠকে।
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা।
4
7
অগ্নিমিত্রা পাল জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা পেতেন, তাঁদের নাম ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার হবে।
5
7
একইসঙ্গে অগ্নিমিত্রা জানান, যাঁদের নাম ট্রাইবুনালে আছে, যাঁরা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরাও পাবেন এই প্রকল্পের সুবিধা।
6
7
আবেদনের জন্য খোলা হচ্ছে একটি পোর্টাল। সেখান থেকে সহজেই আবেদন করা যাবে।
7
7
সোমবার মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে পরিবহণের ঘোষণা করা হয়েছে। ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা।