২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েছেন আলজেরিয়া জাতীয় দলের আক্রমণাত্মক মিডফিল্ডার ইব্রাহিম মাজা।
2
9
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ উপলক্ষে দলের সঙ্গে যোগ দেওয়ার পর এক সাক্ষাৎকারে এমনই উচ্চাভিলাষী লক্ষ্য তুলে ধরেছেন ২০ বছর বয়সী এই তরুণ ফুটবলার।
3
9
বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের হয়ে খেলা মাজা জানিয়েছেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নিয়ে তিনি কোনও ধরনের মানসিক চাপে ভুগছেন না। বরং দলকে নিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছেন তিনি।
4
9
২০১৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে যাওয়া আলজেরিয়া দল বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে-তে অবস্থান করছে।
5
9
কোচ ভ্লাদিমির পেটকোভিচের অধীনে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন মাজা। জার্মানির বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর তিনি আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন।
6
9
আগামী ১৭ জুন আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচকে সামনে রেখে মাজা বলেন, ''আমাদের একটি ভাল বিশ্বকাপ খেলতে হবে এবং আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তারা উসকানি দেয়, কিন্তু আমাদের শান্ত থাকতে হবে, নিজেদের সর্বোচ্চটা দিতে হবে, বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে হবে এবং এরপর কী হয় তা দেখতে হবে।''
7
9
এরপর হাসিমুখে তিনি আরও বলেন, ''আমরা লিওনেল মেসিকে হারাব।''
8
9
মাজার এই সাহসী মন্তব্য ইতিমধ্যেই আর্জেন্টিনার গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশটির সংবাদমাধ্যম তরুণ এই ফুটবলারের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
9
9
বিশ্বকাপ শুরুর আগে আলজেরিয়া তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। গ্রুপ জে-তে আর্জেন্টিনা, আলজেরিয়ার সঙ্গে রয়েছে জর্ডন ও অস্ট্রিয়া।