বিহারের পরে এবার বাংলাতেও বন্ধ মদ? 'ড্রাই স্টেট' হচ্ছে বাংলা? ভাইরাল পোস্টে তটস্থ সুরা প্রেমীরা
নিজস্ব সংবাদদাতা
১৫ মে ২০২৬ ১৫ : ৩৬
শেয়ার করুন
1
10
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর রাজ্যে যখন নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই একটি ভাইরাল পোস্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
2
10
বিহারের আদলে বাংলাতেও কি তবে মদ নিষিদ্ধ হতে চলেছে? এই প্রশ্ন ঘিরেই সরগরম হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া।
3
10
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের নাম ও লোগো ব্যবহার করে তৈরি করা একটি ছবিতে দাবি করা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গকে 'ড্রাই স্টেট' ঘোষণার কথা জানিয়েছেন।
4
10
নতুন সরকারের শপথ গ্রহণের আগেই এমন খবরে শুরু হয় রাজনৈতিক তরজা ও সুরাপ্রেমীদের আশঙ্কা।
5
10
তবে এই উত্তেজনার মাঝে আসল সত্যটি সামনে এনেছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি (PIB)। সরকারি এই ফ্যাক্ট-চেক সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভাইরাল হওয়া ওই খবরের কোনও ভিত্তি নেই।
6
10
স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনও ঘোষণা করেননি এবং পশ্চিমবঙ্গকে ড্রাই স্টেট করার কোনও পরিকল্পনা সরকারের নেই।
7
10
তদন্তে দেখা গেছে, ওই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে অত্যন্ত নিপুণভাবে তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যায়।
8
10
পিআইবি-র পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, এ ধরনের ভিত্তিহীন খবরে বিশ্বাস না করতে এবং তা অন্যের কাছে না ছড়াতে।
9
10
ডিজিটাল মাধ্যমে কোনও সংবাদের সত্যতা নিয়ে সন্দেহ হলে সরাসরি 'factcheck@pib.gov.in' ইমেল ঠিকানায় বা +91 8799711259 এই নম্বরে যোগাযোগ করে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
10
10
অর্থাৎ, আইনত মদ নিষিদ্ধ হওয়ার খবরটি নিছকই একটি ডিজিটাল কারসাজি ছাড়া আর কিছুই নয়।