আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলতে থাকা সংঘাত এখন দ্বিতীয় মাসে গড়িয়েছে। এর ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে ইতিমধ্যেই মারাত্মক প্রভাবিত হয়েছে। জ্বালানির দাম বেড়েছে।
2
11
হরমুজ প্রণালীর অবরোধের কারণে সৃষ্ট এই ব্যাঘাত তেল, কৃষি, বিমান চলাচল, রাসায়নিক-সহ বিভিন্ন শিল্পকে প্রভাবিত করছে। এখন ভারতে দোকানে দোকানে বোতলে পাওয়া যায় এমন জলের শিল্পও সঙ্কটের সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
3
11
ভারতের বোতলজাত জলের বাজারের অগ্রণী সংস্থা বিসলেরি সম্প্রতি দাম ১১ শতাংশ বাড়িয়েছে। যার ফলে ১২টি এক লিটারের বোতলের একটি বাক্সের দাম কিনতে ২৪ টাকা বেশি খরচপড়ছে। বেইলি এবং ক্লিয়ার প্রিমিয়াম ওয়াটারের মতো ব্র্যান্ডগুলিও দাম বাড়িয়েছে।
4
11
বিসলেরির সিইও অ্যাঞ্জেলো জর্জ রয়টার্সকে বলেছেন, “প্যাকেজিং উপকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বোতলজাত পানীয় জলের দাম প্রতি লিটারে ২০ টাকা বেড়েছে, যা গত ১৫ দিনে ৭০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।”
5
11
জলের বোতল তৈরির প্রধান উপাদান প্লাস্টিক। এই প্লাস্টিক উৎপাদন ব্যাহত হওয়ায় খরচ বেড়েছে। প্লাস্টিকেক উৎপাদন অপরিশোধিত তেলের ওপর নির্ভরশীল এবং এই তেলের বেশিরভাগই আমদানি করা হয়।
6
11
ফলস্বরূপ, প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিন পেলেটগুলোর দাম বেড়ে গিয়েছে, কারণ তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ১১৯ মার্কিন ডলারে পৌঁছেছে।
7
11
বিবিসির একটি প্রতিবেদনে কেমকো প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পরিচালক বৈভব সারাওগিকে উদ্ধৃত করে বলা হয়েছে, “পিইটি প্রিফর্মের মূল্যবৃদ্ধি শুধু বোতলজাত জল নয়, সমগ্র প্যাকেজিং শিল্পকেই প্রভাবিত করে।” পানীয়, খাদ্য সরবরাহ, ওষুধশিল্প এবং প্রসাধনীতে পিইটি প্যাকেজিং ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
8
11
ডেটা ফর ইন্ডিয়ার একটি সমীক্ষা অনুসারে, প্রায় ১৫ শতাংশ শহুরে পরিবার এবং ৬ শতাংশ গ্রামীণ পরিবার তাদের পানীয় জলের চাহিদা মেটাতে বোতলের জলের উপর নির্ভরশীল।
9
11
মহারাষ্ট্র বোতলজাত জল প্রস্তুতকারক সমিতির সভাপতি বিজয়সিংহ দুব্বলও অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যকে বোতলজাত জলের দাম বাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “প্রিফর্মের দাম প্রতি কেজি ১১৫ টাকা থেকে বেড়ে প্রায় ১৮০ টাকা হয়েছে। প্রিফর্মের সরবরাহেও ঘাটতি রয়েছে।”
10
11
দুব্বল আরও জানিয়েছেন যে, রাজ্যের প্রায় ২০ শতাংশ বোতল উৎপাদনকারী কারখানা সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে। বিষয়টি উদ্বেগজনক, কারণ ভারতে বিশুদ্ধ জলের পাওয়া একটি বড় চ্যালেঞ্জ।
11
11
রিপোর্ট অনুসারে, ভারতের প্রায় ৭০ শতাংশ ভূগর্ভস্থ জল দূষিত। শহুরে ও গ্রামীণ পরিবারগুলি বোতলজাত জলের উপর নির্ভরশীল, যা যুদ্ধের ফলে তেল সঙ্কটের কারণে এখন আরও ব্যয়বহুল হয়ে উঠছে।