দেশের আমজনতার কাছে আধার কার্ড এখন অন্যতম প্রধান পরিচয়পত্র। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রান্নার গ্যাসের সংযোগ- সব ক্ষেত্রেই আধার নম্বর থাকা বাধ্যতামূলক।
2
14
শুধু আধার কার্ড থাকলেই চলবে না, প্রতি ১০ বছরে অন্তত একবার আধার তথ্য আপডেট করাও জরুরি। তবে সাধারণ মানুষের জন্য এবার স্বস্তির খবর নিয়ে এল ভারতীয় অনন্য পরিচয় কর্তৃপক্ষ (UIDAI)।
3
14
এখন থেকে আধার কার্ডের তথ্য আপডেট করা আগের চেয়ে অনেকটাই সহজ হতে চলেছে।
4
14
সম্প্রতি UIDAI একটি নতুন পরিষেবা চালু করেছে। যার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে নিজের ইমেল আইডি যুক্ত করা বা তা পরিবর্তন করার কাজটি ঘরে বসেই সেরে ফেলা যাবে।
5
14
এর জন্য আর আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। অফিশিয়াল ‘আধার অ্যাপ’ (Aadhaar App)-এর মাধ্যমেই অনলাইনের এই কাজ করা যাবে।
6
14
আগে আধারের সঙ্গে ইমেল আইডি যোগ বা বদল করতে গেলে ৭৫ টাকা ফি দিতে হতো। কিন্তু ডিজিটাল পরিষেবাকে আরও জনপ্রিয় করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে এই ফি সম্পূর্ণ মকুব করেছে UIDAI।
7
14
১ জুলাই ২০২৬ থেকে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত- এই ৬ মাস সম্পূর্ণ বিনামূল্যে আধার অ্যাপের মাধ্যমে ইমেল আইডি আপডেট করা যাবে।
8
14
এই উদ্যোগের মূল লক্ষ্যই হলো আধার আপডেট সেন্টারের ভিড় কমানো। একইসঙ্গে মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া।
9
14
আধারের সঙ্গে বৈধ ইমেল আইডি যুক্ত থাকলে সুরক্ষার পাশাপাশি একাধিক সুবিধা পাওয়া যায়। যেমন, আধার সংক্রান্ত যে কোনও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সরাসরি ইমেলে চলে আসে।
10
14
আধার ‘অথেনটিকেশন’ সংক্রান্ত অ্যালার্ট পাওয়া যায়, যা জালিয়াতি রুখতে সাহায্য করে। অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার হয়।
11
14
কীভাবে করবেন আধার অ্যাপে ইমেল আপডেট? প্রথমে মোবাইলে অফিশিয়াল ‘Aadhaar App’ ডাউনলোড করুন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপে লগ-ইন করুন।
12
14
এরপর স্ক্রিনে থাকা ‘Add or Update Email ID’ অপশনটি বেছে নিন। আপনার নতুন ইমেল আইডিটি সেখানে লিখুন। স্ক্রিনে দেওয়া নির্দেশিকা মেনে ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। সবশেষে আবেদনটি ‘সাবমিট’ করলেই কাজ শেষ।
13
14
অনলাইনে এই সুবিধা চালু হতেই দেশজুড়ে ব্যাপক সাড়া মিলেছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পরিষেবাটি চালু হওয়ার প্রথম মাত্র দু’দিনেই আড়াই লক্ষের (২.৫ লাখ) বেশি মানুষ আধার অ্যাপের মাধ্যমে নিজেদের ইমেল আইডি আপডেট করে নিয়েছেন।
14
14
ডিজিটাল ইন্ডিয়া গড়ার লক্ষ্যে UIDAI-এর এই পদক্ষেপ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমাবে বলে মনে করা হচ্ছে।