ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে রেকর্ড, রাজা রবি বর্মার আঁকা ছবির দাম উঠল ১৬৭.২ কোটি! কোন ছবি?
নিজস্ব সংবাদদাতা
১১ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৭
শেয়ার করুন
1
10
ভারতীয় চিত্রশিল্পে আধুনিকতার জনক বলা হয় রাজা রবি বর্মাকে৷ তাঁর আঁকা একটি চিত্র ঘিরে সম্প্রতি তুমুল আলোচনা হচ্ছে৷ রাজা রবি বর্মার আঁকা 'যশোদা এবং কৃষ্ণ' মুম্বইয়ে স্যাফরন আর্ট নিলামে আকাশছোঁয়া দাম উঠেছে৷
2
10
সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত সাইরাস এস পুনাওয়ালা, এই চিত্রশিল্পটি কিনেছেন৷
3
10
রাজা রবি বর্মাই হিন্দু দেবতাদের নিজ তুলির টানে ফুটিয়ে তুলেছিলেন এবং তাঁর চিত্রশিল্পের ধারা স্বকীয়তার সঙ্গে আজও স্মরণীয়৷
4
10
'যশোদা এবং কৃষ্ণ' রাজা রবি বর্মার মাস্টারপিস৷ ১৮৯০ সালে তেল রঙে আঁকা এই ছবিতে কৃষ্ণের বাল্যকালীন মুহূর্ত ফুটে উঠেছে৷ গ্রাম্য পরিবেশে ছোট্ট কৃষ্ণকে কোলে নিয়ে রয়েছেন যশোদা।
5
10
মা যশোদা এবং কৃষ্ণের সঙ্গে দেখা যায় একটি গরুকে৷ কামধেনু, হিন্দু পুরাণমতে বিশেষ গুরুত্বপূর্ণ। এই ছবি একইসঙ্গে গ্রাম্য জীবন, মাতৃস্নেহ এবং ঐশ্বরিক প্রতীকী হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ।
6
10
রাজা রবি বর্মা হিন্দু দেবতার মানবায়নে সচেষ্ট হয়েছিলেন৷ কৃষ্ণ আর যশোদা আসলে গ্রাম বাংলার মা ছেলে এবং গ্রামীণ সমাজের প্রতিভূ৷
7
10
ভারতীয় পুরাণের চরিত্রদের আঁকতে রবি বর্মা পাশ্চাত্য রঙের ব্যবহার করেছেন। কেবল চিত্রগুণে নিয়, এই ছবিতে মাতৃত্বের যে অনুভূতিকে রং ও রেখায় ফুটিয়ে তোলা হয়েছে তার জন্যই এই ছবি বিশ্বজুড়ে সমাদৃত৷
8
10
এপ্রিল ২০২৬ এ এই চিত্রশিল্প ভারতে সবচেয়ে দামি চিত্রশিল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ নিলামে এই চিত্রশিল্পের দাম উঠেছে ১৬৭.২ কোটি টাকা৷
9
10
ভারত সরকার এই চিত্রটিকে অ-রপ্তানিযোগ্য জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করেছে৷ সেই কারণে রাজা রবি বর্মার এই চিত্রশিল্পটি ভারতের বাইরে নিয়ে যাওয়া যাবে না।
10
10
সাইরাস পুনাওয়ালা এই ছবিটি ব্যক্তিগত সংগ্রহে না রেখে দর্শকদের জন্য মাঝেমধ্যে প্রদর্শনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।