অষ্টম বেতন কমিশন নিয়ে এখন চর্চা চলছে সর্বত্র। সেখানে ১৮ হাজার থেকে শুরু করে ৬৯ হাজার পর্যন্ত যাদের বেতন রয়েছে তারা কতটা লাভবান হতে পারে।
2
9
বেতন যদি বেশি হয় তাহলে সকলেরই ভাল লাগে। সেখানে অষ্টম বেতন কমিশনে কত টাকা বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত থাকবে, ডিএ কতটা হবে সেদিকেই সবার নজর থাকবে।
3
9
সপ্তম বেতন কমিশনের দিকে নজর রেখেই অষ্টম বেতন কমিশনের কাজ চলছে। সেখানে বেসিক পে ১৮ হাজার থেকে শুরু করে যাদের বেতন ৬৯ হাজার তারাই সকলের নজরে থাকছে।
4
9
বিভিন্ন ইউনিয়নগুলি মনে করছেন বেসিক পে কমপক্ষে ১৮ হাজার থাকতে হবে। যেভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ছে সেখান থেকে ফিটমেন্ট ফ্যাক্টর সবথেকে বড় ভূমিকা রাখতে পারে।
5
9
যদি ফিটমেন্ট ফ্যাক্টর সঠিকভাবে বৃদ্ধি ঘটে তাহলে সেখান থেকে সরকারি কর্মচারীরা অনেকটা বেশি উপকার পাবেন। তবে শেষ সিদ্ধান্ত নেবে কমিশনই।
6
9
বিগত কমিশনের যে রিপোর্ট ছিল সেদিকে নজর থাকছে নতুন কমিশনের। ফলে সেখান থেকে চলতিবাবে কতটা বেতন বাড়বে সেদিকে সকলের আগ্রহ তুঙ্গে।
7
9
অষ্টম বেতন কমিশনের এই পর্বে সদস্যরা বেশ কয়েকটি রাজ্যে ঘুরছেন। সেখানে গিয়ে তারা সকলের সঙ্গে কথা বলছেন। এরপর তারা সমস্ত রিপোর্ট জমা দেবেন।
8
9
তবে যদি ফিটমেন্ট ফ্যাক্টর এবারে ৩.৮৩ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকটা স্বস্তি পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
9
9
মনে করা হচ্ছে দ্রুত কমিশন নিজের রিপোর্ট জমা দেবে। এরপরই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। এবার দেখার কমিশন কত দ্রুত এই কাজ শেষ করতে পারে।