সরকারি কর্মীদের পোয়াবারো। এবার নয়া পে কমিশন নিয়ে বড়সড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।
2
8
গত বছর অক্টোবরেই অষ্টম পে কমিশন গঠনের সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে চলছে সুপারিশের কাজ।
3
8
ইতিমধ্যেই কমিশনের কাছে বেতন পরিকাঠামো পরিবর্তনের জন্য একাধিক দাবি করেছে কর্মী সংগঠনগুলি। জল্পনা রয়েছে, বেতন কাঠামোর পাশাপাশি মহার্ঘ ভাতা-সহ একাধিক ভাতাও বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।
4
8
এবার ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি সরকারের কাছে নয়া প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবেই সরকারি কর্মীদের বেতন কাঠামোয় আমূল বদলের দাবি জানানো হয়েছে।
5
8
বর্তমান পরিস্থিতি ও মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ গুণ থেকে বাড়িয়ে ৩.৮৩ গুণ বা ৪ গুণ করার দাবি তুলছে।
6
8
পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির দাবি, কয়েকটি স্তরের কর্মীদের বেতন কাঠামোয় পরিবর্তন আনা হোক। যেমন, ২ ও ৩ স্তরের কর্মীদের, ৪ ও ৫ স্তরের কর্মীদের, ৭ ও ৮ স্তরের কর্মীদের, ৯ ও ১০ স্তরের কর্মীদের সমান বেতন কাঠামোয় আনা হোক।
7
8
ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি যে ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি তুলেছে, সেটি কার্যকর হলে সরকারি কর্মীদের সর্বনিম্ন মূল বেতন ১৮,০০০ টাকা থেকে ৭২,০০০ টাকায় পৌঁছে যেতে পারে এক ধাক্কায়।
8
8
সূত্রের খবর, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে পারে কেন্দ্র। বর্তমানে সেই প্রক্রিয়াই চলছে জোরকদমে।