নাকছাবির সঙ্গে শুক্রগ্রহের বিশেষ যোগ, জ্যোতিষমতে নাকছাবি পরার ৭ শুভ ফল জেনে নিন
নিজস্ব সংবাদদাতা
২৩ মে ২০২৬ ১৭ : ২৮
শেয়ার করুন
1
8
নাকছাবি বা নোজ পিন শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য নয়, জ্যোতিষশাস্ত্রের মতে এর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক শুভ প্রভাবও।
2
8
ভারতীয় সংস্কৃতিতে বহু যুগ ধরেই মহিলাদের নাকছাবি পরার প্রচলন রয়েছে। বিশেষ করে বিবাহিত নারীদের জন্য এটি সৌভাগ্য ও নারীত্বের প্রতীক হিসেবে ধরা হয়।
3
8
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, নাকছাবির সঙ্গে শুক্র গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। শুক্রকে প্রেম, সৌন্দর্য, আকর্ষণ ও দাম্পত্য সুখের প্রতীক বলে মনে করা হয়।
4
8
আয়ুর্বেদ ও প্রাচীন ভারতীয় বিশ্বাস অনুযায়ী, নাকের নির্দিষ্ট অংশ নারীদের প্রজনন স্বাস্থ্য ও হরমোনের সঙ্গে যুক্ত।
5
8
বাঁদিকের নাকে ফুটো করে নাকছাবি পরলে মহিলাদের স্বাস্থ্য ভাল থাকে, ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসে এবং আত্মবিশ্বাসও বাড়ে বলে বিশ্বাস করা হয়।
6
8
রুপো বা সোনার নাকছাবি পরা শুভ বলে মনে করা হয়। জ্যোতিষবিদদের মতে, নোজ পিন নেতিবাচক শক্তি থেকেও সুরক্ষা দেয়।
7
8
বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটি সংসারে শান্তি ও সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
8
8
বর্তমানে ফ্যাশন ট্রেন্ডের কারণেও নোজ পিনের জনপ্রিয়তা বেড়েছে। ছোট স্টাড থেকে শুরু করে বড় ডিজাইনার নথ— সব ধরনের নাকের গয়নাই এখন তরুণীদের মধ্যে ট্রেন্ডে।