প্রতি বছর ৬ জুন তারিখটি সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজিতে বিশেষ গুরুত্ব পায়। কারণ এই দিনে ৬ সংখ্যার শক্তি দ্বিগুণভাবে সক্রিয় থাকে বলে বিশ্বাস করেন অনেকেই।
2
10
নিউমেরোলজি অনুযায়ী, ৬ সংখ্যা প্রেম, সৌন্দর্য, সুখ, পরিবার, সম্পর্ক, বিলাসিতা এবং সমৃদ্ধির প্রতীক। তাই ৬ জুন বা ‘৬/৬ পোর্টাল’কে অনেক মানুষ নিজের ইচ্ছা পূরণের জন্য শুভ সময় বলে মনে করেন।
3
10
বিশ্বাস করা হয়, এই দিনে ইতিবাচক চিন্তা ও স্পষ্ট লক্ষ্য নিয়ে ম্যানিফেস্টেশন করলে তা মহাবিশ্বের কাছে পৌঁছয় এবং ইচ্ছা পূরণের সম্ভাবনা বাড়ে। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও বিশ্বজুড়ে বহু মানুষ এই দিনটিকে বিশেষভাবে পালন করেন।
4
10
এই রিচুয়াল করার জন্য সবচেয়ে শুভ সময় ধরা হয় সকাল ৬টা থেকে ৬টা ৬ মিনিট অথবা সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৬ মিনিট। এই সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে বলা হয়।
5
10
রিচুয়াল শুরু করতে একটি সাদা কাগজ নিতে হবে। কাগজের উপরে লিখতে হবে ‘6/6 Portal’। এরপর নিজের পুরো নাম এবং জন্মতারিখ লিখতে হবে। তারপর লাল কলম দিয়ে নিজের মনের ইচ্ছা বা লক্ষ্য ছয়বার লিখতে হবে। এই ইচ্ছা হতে পারে প্রেম, বিয়ে, চাকরি, ব্যবসা, অর্থ বা ব্যক্তিগত সাফল্য সংক্রান্ত।
6
10
যাঁরা প্রেম বা সম্পর্কের উন্নতি চান, তাঁদের কাগজে নিজের পছন্দের পারফিউম স্প্রে করতে বলা হয়। এরপর লাল কলম দিয়ে ‘191919’ সংখ্যাটি লিখতে হবে। অনেকের বিশ্বাস, এই সংখ্যাটি প্রেম ও সম্পর্কের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে।
7
10
অন্যদিকে অর্থনৈতিক উন্নতি, চাকরি বা ব্যবসায় সফলতার জন্য কাগজে সামান্য দারুচিনির গুঁড়ো ছিটিয়ে দিতে বলা হয়। তারপর সবুজ কলম দিয়ে ‘520808741’ কোডটি লিখতে হয়। নিউমেরোলজির অনুরাগীদের মতে, এটি সমৃদ্ধি ও অর্থ আকর্ষণের প্রতীক।
8
10
সব কাজ শেষ হলে কাগজটি ভাঁজ করে বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে রেখে দিতে হয়। এই দিককে স্থায়িত্ব, নিরাপত্তা এবং উন্নতির প্রতীক বলে মনে করা হয়। পরে যখন ইচ্ছা পূরণ হবে, তখন কাগজটি পুড়িয়ে ছাই বাতাসে বা মাটিতে মিশিয়ে কৃতজ্ঞতা জানানোর পরামর্শ দেওয়া হয়।
9
10
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, এই ধরনের রিচুয়াল মূলত বিশ্বাসভিত্তিক। এর কার্যকারিতার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।
10
10
তবে অনেক মানুষ এটিকে নিজের লক্ষ্য নির্ধারণ, ইতিবাচক মানসিকতা তৈরি এবং আত্মবিশ্বাস বাড়ানোর একটি উপায় হিসেবে ব্যবহার করেন। তাই এই ধরনের আচার পালন করতে পারেন, কিন্তু জীবনে সাফল্য পেতে পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনার কোনও বিকল্প নেই।