বাজারে অনিশ্চয়তা ও শেয়ার বাজারের ওঠানামার মধ্যে এখনও বহু মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে ফিক্সড ডিপোজিটের উপর ভরসা রাখছেন। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিশেষ মেয়াদের এফডি স্কিম এখন বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
2
9
বর্তমানে ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম নিয়ে প্রতিযোগিতায় নেমেছে একাধিক ব্যাঙ্ক। এর মধ্যে কোন ব্যাঙ্ক ১০ লক্ষ বিনিয়োগে সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে, তা নিয়ে আগ্রহ বাড়ছে আমানতকারীদের মধ্যে।
3
9
এসবিআই তাদের ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম ‘অমৃত বৃষ্টি’-র মাধ্যমে সাধারণ গ্রাহকদের ৬.৪৫ শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০৫ শতাংশ। সাধারণ কোনও গ্রাহক যদি এই স্কিমে ১০ লক্ষ বিনিয়োগ করেন, তাহলে ৪৪৪ দিন পরে ম্যাচিউরিটি অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১০,৮১,৪২৩ টাকা। অর্থাৎ সুদ হিসেবে আয় হবে প্রায় ৮১,৪২৩ টাকা।
4
9
অন্যদিকে পিএনবি বর্তমানে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম সর্বোচ্চ সুদ দিচ্ছে। সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬০ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৭.১০ শতাংশ এবং ৮০ বছরের বেশি বয়সিদের জন্য ৭.৪০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটি অঙ্ক হতে পারে প্রায় ১০,৮৩,৩৮২ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় হবে প্রায় ৮৩,৩৮২ টাকা।
5
9
ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ‘ইন্ড সিকিওর প্রোডাক্ট’ নামে ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিম চালাচ্ছে। এখানে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়র নাগরিকদের জন্য সুদের হার ৭.৩৫ শতাংশ।
6
9
ব্যাঙ্ক অফ বারোদা তাদের ‘বব স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম’-এ সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ সুদ দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়রদের জন্য ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ১০ লক্ষ টাকা বিনিয়োগে ৪৪৪ দিন পরে ম্যাচিউরিটি অঙ্ক হতে পারে প্রায় ১০,৮১,৪২৩ টাকা। অর্থাৎ সম্ভাব্য সুদ প্রায় ৮১,৪২৩ টাকা।
7
9
এছাড়াও কানারা ব্যাঙ্ক ৩ কোটি টাকার কম আমানতের জন্য ৪৪৪ দিনের বিশেষ এফডি স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের ৭ শতাংশ সুদ দিচ্ছে। ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ম্যাচিউরিটি অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ১০,৮২,০৭৬ টাকা। এতে সুদ থেকে আয় হবে প্রায় ৮২,০৭৬ টাকা।
8
9
তুলনামূলকভাবে দেখা যাচ্ছে, বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য সবচেয়ে বেশি রিটার্ন দিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। যদিও বিনিয়োগের আগে শুধু সুদের হার নয়, ব্যাঙ্কের পরিষেবা, ট্যাক্সের প্রভাব এবং নিজের আর্থিক প্রয়োজনও বিবেচনা করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
9
9
বিশেষজ্ঞদের মতে, যারা স্বল্প ঝুঁকিতে নির্দিষ্ট রিটার্ন চান, তাদের জন্য এই ধরনের বিশেষ এফডি স্কিম এখনও একটি আকর্ষণীয় বিকল্প হয়ে থাকতে পারে। তবে যেখানেই বিনিয়োগ করবেন আগে তার আগে সমস্ত তথ্য সঠিকভাবে দেখে নেবেন। যদি কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডট ইন নেবে না।