তৃণমূল জমানার শিক্ষক নিয়োগ দুর্নীতির জল গড়ায় আদালত পর্যন্ত। এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় আদালত।
2
7
চাকরিহারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। আদালত প্রাথমিকভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁদের কাজের ছাড়পত্র দেয়, সঙ্গেই জানানো হয়, ওই সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্যকে।
3
7
যদিও তৎকালীন সরকার ওই সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। মেয়াদ বাড়ে ৩১ আগস্ট পর্যন্ত।
4
7
৩১ আগস্ট পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল আনটেইনটেড প্রার্থীদের।
5
7
আগস্টের শেষের মুখেও, সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে, আনটেইনটেড প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আইএ ফাইল করা হয়।
6
7
সে বিষয় উল্লেখ করা হয় প্রধান বিচারপতির বেঞ্চে। বেঞ্চের তরফে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি যদিও।
7
7
বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়ে দেন, যেহেতু একটি আইএ দাখিল হয়েছে তাই বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ৩১ অগস্টের মধ্যে না বললেও যতক্ষণ না আইএর শুনানি হচ্ছে ততক্ষণ পূর্ববর্তী নির্দেশ কার্যকর থাকবে। ফলে নতুন করে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই আমাদের।