আটকে গেল মুক্তি?

মুক্তির ঠিক কয়েক ঘণ্টা আগে বড় ধাক্কা খেল হিন্দি ছবি । বৃহস্পতিবার কেরল হাইকোর্ট ছবিটির মুক্তির উপর ১৫ দিনের স্থগিতাদেশ জারি করে। ফলে বিতর্কে ঘেরা এই ছবির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।কেরলে জোরপূর্বক ধর্মান্তর প্রসঙ্গের উপস্থাপনাকে কেন্দ্র করে ছবিটি আগেই বিতর্কে জড়িয়েছিল। স্থগিতাদেশের বিরুদ্ধে ছবির প্রযোজকরা আপিল করেছেন। বৃহস্পতিবার রাতেই হাইকোর্ট সেই আপিল শুনতে সম্মত হওয়ায় মুক্তি সময়মতো হতে পারে, এমন আশাও তৈরি হয়েছে নির্মাতাদের মধ্যে।

তবে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম এবং প্রেক্ষাগৃহ চেনগুলির বিভ্রান্তি। বড় মাল্টিপ্লেক্স সংস্থাগুলি যেমন পিভিআর সিনেমাজ, আইনক্স এবং সিনেপোলিস -এর বুকিং তালিকায় ছবিটির কোনও শো আপাতত দেখা যাচ্ছে না।কিন্তু অন্যদিকে অনলাইন বুকিং প্ল্যাটফর্ম বুক মাই শো-এ এখনও বহু শোর টিকিট বিক্রি চলছে, যা দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।শুক্রবার সকাল পর্যন্ত মুম্বইয়ে শহরের প্রায় সব ম্যাক্সাস প্রেক্ষাগৃহেই ছবিটির শো বুকিং খোলা ছিল। প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, মুম্বইয়ে অন্তত ২১টি প্রেক্ষাগৃহ এখনও টিকিট বিক্রি করছিল। দিল্লিতেও পরিস্থিতি পুরো পরিষ্কার নয়। সেখানে এমটু কে, জি৩এস এবং এমএসএক্স প্রেক্ষাগৃহসহ মোট ১৪টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে বলে দেখানো হচ্ছিল। আইনি জটিলতা, বুকিং বিভ্রান্তি এবং বিতর্ক -সব মিলিয়ে মুক্তির আগেই নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে ‘দ্য কেরালা স্টোরি ২’।

 


হলিউডে ‘না’ দীপিকার 

কিছুদিন ধরেই জোর জল্পনা চলছিল যে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি এমি জয়ী জনপ্রিয় সিরিজ দ্য হোয়াইট লোটাস-এর চতুর্থ সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। তবে নতুন এক রিপোর্টে সেই জল্পনায় কার্যত জল ঢালা হয়েছে। জোর খবর, দীপিকাকে সিরিজটির জন্য যোগাযোগ করা হয়েছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি আর এগোয়নি। কারণ, চরিত্রটির জন্য অডিশন দিতে রাজি ছিলেন না অভিনেত্রী। শোনা যাচ্ছে, ‘দ্য হোয়াইট লোটাস’-এর কাস্টিং প্রক্রিয়ায় অডিশন বাধ্যতামূলক। নির্মাতারা চুক্তিবদ্ধ করার আগে অভিনেতাদের অডিশন নিতে আগ্রহী ছিলেন। কিন্তু দীপিকা অডিশন দিতে অনিচ্ছুক হওয়ায় শেষ পর্যন্ত সেই সুযোগ ছেড়ে দিতে হয় তাঁকে।সূত্রের দাবি, নির্মাতারা দীপিকাকে সিরিজে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহী ছিলেন। এর আগেও তৃতীয় সিজনের সময় তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় প্রস্তাবটি ফিরিয়ে দেন।


হচ্ছে ‘দো অউর দো পাঁচ’-এঁর রিমেক? 

বলিউডের ক্লাসিক কমেডি ছবির ভক্তদের জন্য এল নতুন আপডেট। প্রযোজক দীপক মুকুট জানিয়েছেন, ১৯৮০ সালের জনপ্রিয় ছবি 'দো ঔর দো পাঁচ'-কে নতুনভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে।সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে পরিচালক রোহিত শেট্টি-র আসন্ন ছবি গোলমাল ফাইভ নাকি ওই ক্লাসিক ছবিটি থেকে অনুপ্রাণিত। তবে সেই জল্পনাকে তিনি দ্রুতই খারিজ করে দেন। তাঁর বক্তব্য, খবরটি সম্পূর্ণ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং সত্য নয়।

এখন নিশ্চিত হয়েছে, ছবির স্বত্বাধিকারী দীপক মুখুট নিজেই এই প্রজেক্টটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। মূল ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং শশী কাপুর, যা সময়ের সঙ্গে ক্লাসিক মর্যাদা পেয়েছে। প্রযোজক জানান, বর্তমানে ছবিটি চিত্রনাট্যের পর্যায়ে রয়েছে। এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, প্রজেক্টটি এখনও প্রাথমিক পর্যায়ে, তবে পরিকল্পনা মাফিক-ই এগোচ্ছে।

 

 

&t=313s