আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

সিজেপি আন্দোলনকে সমর্থন সলমনের, কী লিখলেন? 

এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সলমন খান। সঙ্গে যে ক্যাপশন লিখেছেন তাতে স্পষ্ট যে সিজেপি আন্দোলনের পাশে রয়েছেন তিনি। রয়েছে তাঁর পূর্ণ সমর্থন। এদিন সলমন তাঁর পোস্টে লেখেন, 'এত শান্তিপূর্ণ মুভমেন্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা ভায়োলেন্ট রূপ নিল। যে ছাত্ররা আঘাত পেয়েছে তাঁদের এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। পেপার ফাঁস হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি খুশি যে আমাদের দেশের এই বাচ্চাগুলো একত্রিত হয়েছে উন্নতমানের এডুকেশন সিস্টেম চেয়ে। ওরা যে ডেডিকেশন দেখিয়েছে, যে পন্থা নিয়েছে সেটাকে আমি বাহবা জানাই। এই আন্দোলন, এই প্রতিবাদ একদম সঠিক পন্থা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য। ছাত্ররা অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বিষয়টা করেছে। এই ইস্যু ছাত্র এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেটাকে রাজনৈতিক রং লাগাবেন না। আশা করব সরকার ওদের সমর্থন করবে। শিক্ষাই পরবর্তী ট্রেন্ড এবং ফ্যাশন হোক।' 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Salman Khan (@beingsalmankhan)