পূর্বঘোষণা মতো ১৭ এপ্রিল মুক্তি পায়নি 'মাতৃভূমি'। এখনও নতুন মুক্তির দিনও প্রকাশ্যে আনা হয়নি। এর মাঝেই ছবির সেট থেকে অদেখা দৃশ্য প্রকাশ্যে আনলেন সলমন খান। 

এদিন সলমন খান দু'টি ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। সেখানেই দেখা যাচ্ছে, তিনি গহীন জঙ্গল, মেঘে ঢাকা পাহাড়ের সামনে একটি চেয়ার পেতে বসে। পরনে টর্ন জিন্স এবং কালো গেঞ্জি। মাথায় রয়েছে কাউবয় টুপিও। ছবি দুটো পোস্ট করে সলমন খান লেখেন, 'মাতৃভূমি।' তারপরই তাঁর কমেন্ট বক্স ভরে উঠেছে দর্শকদের মন্তব্যে। কেউ যেমন জানিয়েছেন তাঁরা অধীর আগ্রহে ছবিটির অপেক্ষা করছেন, তেমনই কেউ তাঁর ছবির নাম নিয়ে ট্রোল করেছেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'মাতৃভূমি' ছবিটির প্রথম নাম রাখা হয় 'ব্যাটেল অফ গালওয়ান'। ২০২০ সালের ভারত চিন যুদ্ধের ছবি ফুটে উঠবে এখানে। ছবিতে সলমন খান অভিনয় করবেন কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে। অপূর্বা লাখিয়া ছবিটি প্রথমে ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় মুক্তি পায়নি ছবিটি। এরপর বর্তমানে এর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে সমস্যা হচ্ছে। ফলে এখনও ঘোষণা করা হয়নি ছবির নতুন মুক্তির দিন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল সলমন খানের এই ছবিটির একাধিক সমস্যার সম্মুখীন হয়েছে। এক তো ছবির প্রথম ঠিক করা নাম বদলে গিয়েছে। পরবর্তীতে একাধিক দৃশ্য রিটেক করা হয়েছে, স্ক্রিপ্টে বদল আনা হয়েছে। ২০২৬ সালের স্বাধীনতা দিবসকে আপাতত লক্ষ্য করে এগোচ্ছে ছবির নির্মাতারা। যদিও এখনও নিশ্চিত কোনও বার্তা পাওয়া যায়নি ছবির মুক্তি নিয়ে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সলমন খানকে দর্শক শেষবার 'সিকান্দর' ছবিতে দেখেছেন। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন রশ্মিকা মন্দানা। ২০২৫ সালের ৩০ মার্চ মুক্তি পেয়েছিল ছবিটি। তবে বক্স অফিসে একেবারেই ভাল ব্যবসা করতে পারেনি।