বলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের তালিকা করলে সলমন খানের নাম অবশ্যই প্রথম সারিতেই উঠে আসবে। ঝুলিতে নতুন ছবি না থাকলেও তিনি যে জনতামহলে আলোচনার বিষয় থেকে কখনও দূরে সরে যান না, অচিরেই তার প্রমাণ মিলল আবারও। ৬০তম জন্মদিনের ঠিক কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় জিম থেকে নিজের শরীরচর্চার বেশ কিছু ছবি প্রকাশ করে সবাইকে চমকে দিলেন ‘টাইগার’। মুহূর্তের মধ্যেই সেই সব ছবি ঝড়ের মতো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
ইনস্টাগ্রামে সলমনের শেয়ার করা নিজের সেইসব ছবিতে দেখা যায়, জিমে এক মনে ওয়ার্কআউট করছেন তিনি। কালো ভেস্ট ও নীল শর্টস পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। বয়সের হিসেবে তিনি এখন ৫৯ কিন্তু ছবিতে দেখা যাচ্ছে তাঁর প্রায় মেদহীন, পেশীবহুল শরীর যেন ২৫ বছরের যুবকের মতোইতরতাজা। সুগঠিত বাইসেপস , পেশিবহুল গঠন আর দৃঢ় দৃষ্টিতে যেন নিজেই নিজেকে চ্যালেঞ্জ করছেন। ছবির ক্যাপশনটাও যেমন মজার তেমন খোলামেলা -“ইচ্ছে করে ৬০ বছর বয়সেও যেন এমনই দেখতে লাগে! তার আর বাকি মাত্র ৬ দিন…”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Salman Khan (@beingsalmankhan)
এই এক বাক্যেই যেন সব আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়ে গেল। ছবির বার্তা বাক্সে মুহূর্তে ভিড় জমালেন সলমনের সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সঙ্গীতা বিজলানি লিখলেন, “তুমি এখনও এমনই আছো, ভবিষ্যতেও এমনই থাকবে।” একতা কাপুর মজার ছলে লিখলেন, “৪৫ বছর বয়সেও এভাবে দেখতে পাওয়া যায় না, স্যার!” বিন্দু দারা সিংও যোগ করলেন প্রশংসা।
শুধু সহকর্মীরাই নয়, অগণিত ভক্তও ভালবাসা ও বিস্ময় প্রকাশ করেছেন সলমনের এই ফিজিক্যাল ট্রান্সফর্মেশন দেখে। কেউ লিখেছেন, “ফিটনেস আইকন!”, কেউ বলেছেন, “বয়সকে সত্যি হার মানিয়েছেন। কে বলবে এঁর বয়স ৬০ হতে চলেছে। মাশাল্লাহ।” অনেকে আবার আগাম জন্মদিনের শুভেচ্ছাও জানাতে শুরু করে দিয়েছেন।
ব্যক্তিগত উদযাপন যেমন সামনে, তেমনই পেশাগত দিকেও প্রস্তুতি নিচ্ছেন সলমন। বলিউডের এই তারকা শিগগিরই কাজ শুরু করবেন ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিতে। ২০২০ সালের গলওয়ান উপত্যকার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটিকে তার কেরিয়ারের অন্যতম শারীরিকভাবে কঠিন প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে।
সব মিলিয়ে বয়সকে শুধুই সংখ্যা প্রমাণ করে আবারও খবরের শিরোনামে সলমন। জন্মদিন এখনও বাকি কিন্তু আলোচনা, উচ্ছ্বাস আর প্রশংসা যেন শুরু হয়ে গিয়েছে অনেক আগেই।