বলিউডের ‘ভাইজান’ সলমন খানের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ওঁর এক ঝলক দেখার জন্য গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দৈনিক ভিড় জমান হাজার হাজার অনুরাগী। দেশের যেকোনও প্রান্ত থেকে ভোটে দাঁড়ালে ওঁর জয় একপ্রকার নিশ্চিত— এমনটাই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল ওঁকে নিজেদের শিবিরে টানার চেষ্টাও করেছে। কিন্তু এত বিপুল জনপ্রিয়তার পরেও কেন সলমন খান কখনও রাজনীতির ময়দানে পা রাখেননি? অতীতে ‘দ্য কপিল শর্মা শো’ -তে এসে ওঁর চেনা রসিক মেজাজে এর এক অত্যন্ত মজাদার ও অদ্ভুত কারণ খোলসা করেছিলেন ‘বজরঙ্গি ভাইজান’।
কপিল শর্মার শো-তে সলমনকে প্রশ্ন করা হয়েছিল, “স্যার, বহু রাজনৈতিক দল বড় বড় তারকাদের নিজেদের দলে টানে, ভোটের টিকিট দেয়। আপনার চেয়ে জনপ্রিয় তো আর কেউ নেই। আপনার কখনও নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে হয় না?” এর উত্তরে সলমন খান হেসে জানান, ওঁর ভোটে দাঁড়ানোর ইচ্ছে তো হয়, কিন্তু নিজের জনপ্রিয়তার দৌড় কতটা, তা তিনি খুব ভাল করেই জানেন! সলমন বলেন, “আমার নির্বাচনে দাঁড়াতে ভীষণ ইচ্ছে করে। কিন্তু তারপরই আমি আমার নিজের আবাসন বা বিল্ডিংটার দিকে তাকাই। আমাদের বিল্ডিংয়ে মোট আটটি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে তিনটি ফ্ল্যাট আমাদের নিজেদেরই। এবার প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমএলএ বা সাংসদ হওয়া তো অনেক দূরের কথা; আমি যদি আমার নিজের আবাসনের ‘সেক্রেটারি’ পদের জন্যও ভোটে দাঁড়াই, আমি নিশ্চিত সেখানেও আমি হেরে যাব! এমনকি আমার নিজের ঘরের লোকেরাই আমাকে তিনটে ভোট দেবে না।”
অভিনেতার এই মন্তব্যে তখন হাসির রোল উঠেছিল দর্শকাসনে। দেশের কোটি কোটি মানুষের মনে রাজত্ব করলেও, ঘরের মানুষ যে ওঁকে ভোট দেবেন না— সলমনের এই অকপট স্বীকারোক্তি ওঁর স্বভাবসিদ্ধ রসিকতাকেই আরও একবার প্রমাণ করে।
রাজনীতি থেকে দূরে থাকলেও, রূপোলি পর্দায় কিন্তু পুরোদস্তুর দেশপ্রেমীর চরিত্রে ঝড় তুলতে চলেছেন সলমন। ওঁর আগামী মেগা প্রজেক্ট ওয়ার-ড্রামা ‘মাতৃভূমি’, যার আগের নাম ছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং-কে।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে ২০২০ সালের ১৫ই জুনের সেই ঐতিহাসিক ও রক্তক্ষয়ী ঘটনাকে কেন্দ্র করে, যেখানে গলওয়ান উপত্যকায় ভারতীয় বীর জওয়ানরা চিনা সৈন্যদের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। ছবিতে সলমন খান বীর শহীদ কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর ভারত-চীন চুক্তি কার্যকর করার দায়িত্বে থাকা ‘১৬ বিহার রেজিমেন্ট’-এর সেই অবিশ্বাস্য বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী এই ছবিতে ফুটিয়ে তোলা হবে।
এছাড়াও, সলমনের ঝুলিতে রয়েছে দক্ষিণী প্রযোজক দিল রাজু-র একটি নাম ঠিক না হওয়া বিগ-বাজেট ড্রামা ছবি, যা পরিচালনা করবেন বংশী। সব মিলিয়ে রাজনীতিতে না এলেও, রুপোলী পর্দার ‘অ্যাকশন’ দিয়ে যে ভাইজান ২০২৬ সালেও বক্স অফিস শাসন
















