আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

অংশুলার বিয়েতে জমিয়ে নাচ রণবীর-অর্জুনের! 

অংশুলার রিসেপশনে অতিথি হয়ে এসেছিলেন রণবীর সিং। শুধু আসেননি না, নেচে, গেয়ে অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন। এদিন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে গায়কের সঙ্গে গান গাইছেন রণবীর। পাশে রয়েছে অর্জুন কাপুরও। শুধু সেটাই নয়, তাঁরা 'গুন্ডে' ছবি থেকে 'তুনে মারি এনট্রিয়া' গানটিতে নাচ করেন। তাঁদের এই জমাটি পারফর্মেন্সের ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ভাইরাল। অংশুলার রিসেপশনে এদিন অর্জুন কাপুরের পরনে মেরুন রঙের গলাবন্ধ দেখা গেল, অন্যদিকে রণবীর সিংয়ের পরনে ছিল অল ব্ল্যাক লুক। 

প্রয়াত মণীশ পালের মা! 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তথা সঞ্চালক মণীশ পালের পরিবারে শোকের ছায়া। অভিনেতার মা উর্মিলা পাল প্রয়াত হলেন। মাত্র ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। ৮ জুলাই এই দুর্ঘটনাটি ঘটেছে। অভিনেতার টিমের তরফে এই খবরে সিলমোহর দিয়েছে। সকলকে অনুরোধ করা হয়েছে, যাতে উর্মিলা পালের আত্মা শান্তি কামনা করেন তাঁরা। মণীশের পরিবারের এই দুঃসময় তাঁকে সমবেদনা জানিয়েছে তাঁর অনুরাগীরা। 

মেসি একজন 'লুজার'! কেন এমন দাবি করলেন গওহর? 

৭ জুলাই আর্জেন্টিনা বনাম ইজিপ্টের রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তে মেসির গোলে জিতে যায় তাঁর দল। এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়া দুই দলে ভাগ হয়ে গিয়েছে, কারও মতে ম্যাচটা ফিক্স করা হয়েছে, কারও মতে মেসি দুর্দান্ত খেলোয়াড়। এবার এই বিষয়ে নিজের মতামত দিলেন অভিনেত্রী গওহর খান। তিনি মেসির একটি ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, 'একজন লুজার। মেসি মোটেই মেসি নয়। স্যাডেস্ট অর্ডারের অভিনেতা একজন।'