হোলির আনন্দে মেয়ে রাহাকে নিয়ে মেতে উঠেছেন রণবীর কাপুর৷ মেয়ে রাহা ছাড়াও হোলি পার্টিতে উপস্থিত ছিল পরিবার এবং ববন্ধুবান্ধবরা৷ পরিচালক অয়ন মুখার্জি ছিলেন রণবীরের হোলি পার্টিতে৷ 

ঘরোয়া পোশাকেই দেখা গেল রণবীরকে৷ আবির মেখে বাবা রণবীর মেয়ের প্রথম হোলি উদযাপনকে স্মরণীয় করতে আনন্দে মশগুল হয়ে আছেন। 

তবে পারিবারিক হোলি পার্টি হলেও রণবীর অনুরাগীদের হতাশ করেননি রঙের উৎসবে৷ একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে মুখে মাথায় নানা রঙের আবির মেখেই অনুরাগীদের সঙ্গে সেলফি তুলছেন রণবীর৷ 

নেহা ধুপিয়া এবং সোহা আলি খানকে দেখা গেল তাঁদের জীবনসঙ্গীর সঙ্গে রঙের উৎসব উদযাপন করতে৷ অঙ্গদ বেদী এবং কুণাল খেমু রঙিন বেলুন নিয়ে খেলছিলেন বাচ্চাদের সঙ্গে।  সমাজমাধ্যমের পাতায় নেহা এবং সোহা আবিরমাখা ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।  

এই বছরে হোলি ৩ এবং ৪ মার্চ দু'দিন ধরে পালিত হচ্ছে৷ মুম্বই, গুজরাট এবং পশ্চিম ভারতে ৩ মার্চ দোল পালন হচ্ছে৷ উত্তর ভারতে আগামীকাল দোল পালন করা হবে৷