'প্রতিজ্ঞা' ধারাবাহিকটি সম্প্রতি শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। আর পথ চলার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই নজর কেড়েছে দর্শকদের। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সেরা পাঁচে উঠে এসেছে এই মেগা। রয়েছে চার নম্বর স্থানে। এবার ধারাবাহিকের গল্পকে আরও জমজমাট, আকর্ষণীয় করে তুলতে আসছে নতুন চমক। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে নকল পরী ফের ছুটির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাকে পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর তার জন্য সে ছুটিকে একটি হিমঘরে ঢুকিয়ে দেয় হাত পা বেঁধে। ক্লান্ত অবসন্ন দেহে, ওই ঠান্ডায় লড়াই করতে পারে না ছুটি। তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও কেউ কর্ণপাত করে না। 

ছুটির এই বিপদে কথা কি টের পাবে অভি? হ্যাঁ। কিন্তু সে যখন এসে পৌঁছবে, ততক্ষণে দেরি হয়ে যাবে না তো? প্রোমোতে দেখা গিয়েছে অভি যখন ছুটির কাছে এসে পৌঁছবে, ততক্ষণে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। কম্বল জড়িয়েও কাজ হচ্ছে না। অভি স্ত্রীর হাত পা ঘষে দিতে দিতে বলে, এত সহজে ছুটির তার থেকে ছুটি হবে না। এমন অবস্থায় কী ঘটে সেটাই দেখার। ছুটি কি মারা যাবে নাকি নকল পরীর করা এই ষড়যন্ত্রে আসলে আরও কাছাকাছি আসবে ছুটি আর অভি? এটা সময়ই বোঝা যাবে। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)