স্টার জলসার ধারাবাহিক 'প্রতিজ্ঞা' শুরুতেই দর্শকের মন জয় করেছে। গল্পে বারবার ঝুমকির চাল বানচাল হয়। আর তাই সে আরও রেগে যায় অভি ও ছুটির উপরে। এবারও তার চক্রান্তে নাজেহাল অবস্থা হতে বসেছিল ছুটির। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ঠাম্মি ঝুমকির কথায় ঠাকুর মশাইকে বাড়িতে ডেকে পাঠায়। ঠাকুরমশাই বিধান দেয় যে এখন থেকে ছুটি ও অভি আলাদা থাকবে।
ঠাম্মি জানায়, তারা দু'জন যদি একসঙ্গে থাকে, তাহলে নাকি ঘোর অমঙ্গল হবে। ঠাম্মি ও ঠাকুর মশাইয়ের বিধান মেনে নেয় ছুটি। এর মধ্যেই ঝুমকি কায়দা করে কলার খোসা মেঝেতে ফেলে দেয়। যাতে ছুটি পড়ে যায় ও তার পা মচকে যায়। কিন্তু ছুটি স্লিপ করতেই সে পড়ে যাওয়ার আগে অভিকে ধরে ফেলে। আর তখনই ঘটে চরম কাণ্ড। অজান্তেই অভির গালে ঠোঁট ছুঁয়ে যায় ছুটির। ঝুমকির চাল তো বানচাল হয়ই। এদিকে, দূরে থাকার বদলে আরও কাছাকাছি চলে আসে অভি-ছুটি।
এই প্রোমো দেখে দারুণ খুশি দর্শক। ছুটি-অভির রোম্যান্স দেখার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এতদিন। এবার প্রোমো আসতেই দারুণ উত্তেজিত মেগার অনুরাগীরা। আগামীতে কী হয়, এখন সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন তাঁরা।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকারকে। এই মেগা শুরুর আগে থেকেই জুটিকে নিয়ে দারুণ জনপ্রিয়তা ছড়িয়েছিল দর্শক মহলে। এবার ভাইরাল ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে হারিয়ে যাওয়া পরীকে খুঁজে পেয়েছে তার বাড়ির লোক। কিন্তু অভি বুঝতে পারে যে তার আসল পরী ফিরে আসেনি। যে ফিরেছে সে নকল।
এদিকে আসল পরী এখনও বাড়ির সবার থেকে আলাদা। তাকে এখন সবাই ছুটি নামে চেনে। ছুটির সঙ্গে একটু একটু করে ঘনিষ্ঠতা বাড়ছে অভির। এরপর ঘটনাচক্রে তাঁদের বিয়েও হয়ে যায়। বিয়ের পরে ছুটিকে মেনে নিতে পারেনি অভির বাড়ির লোক। ছুটি কি পারবে শ্বশুরবাড়ির লোকজনের মন জয় করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
















