'প্রতিজ্ঞা' ধারাবাহিকে আসছে নতুন মোড়। ধীরে ধীরে দূরত্ব ঘুচে ঘনিষ্ঠতা বাড়ছে ছুটি এবং অভির, তাও কিনা বিপদের মধ্যে! নতুন করে কোন বিপদের মুখে পড়তে চলেছে অভি? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'প্রতিজ্ঞা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কোর্টে অভির অপেক্ষা করছে সকলে। কিন্তু তার দেখা নেই। বিচারক বারবার নায়কের কথা জিজ্ঞেস করলে নকল পরী জানিয়ে দেয় অভি আসবে না। কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। সেই সময় প্রতিবাদ করে রুখে দাঁড়ায় ছুটি। জানায় অভি আসবেই। 

এরপরই প্রোমোতে দেখা যাচ্ছে অভি গুণ্ডাদের মোকাবিলা করতে গিয়েছে। আর তাতেই আহত হয় সে। গুণ্ডারা তাঁকে লোহার রড দিয়ে মাথায় মারে। অজ্ঞান হয়ে যায়। আর সেই সময়ই সেখানে উপস্থিত হয় ছুটি। সঙ্গে কিছু কচিকাঁচা। গুণ্ডাদের দিকে তারা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। তারপর তাদের মারতে শুরু করে। অন্যদিকে ছুটি ছুটে গিয়ে অভিকে আঁকড়ে ধরে। চোখ বন্ধ করতে বলে। কোলে আগলে রাখে স্বামীকে। অভিও স্ত্রীর কথা চুপচাপ শোনে। ফলে প্রোমো থেকেই স্পষ্ট বিপদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে দুজনের। এবার এটাই দেখার পালা ছোটবেলার প্রেমিক, প্রেমিকার মধ্যে সেই পুরনো প্রেমে আগুন নতুন করে লাগে কিনা। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)