২০১৯ সাল থেকে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হতো নেতাজি। সুভাষচন্দ্র বসুর জীবনের নানা অজানা কাহিনি সেই ধারাবাহিকে তুলে ধরা হয়েছিল। এখানেই নেতাজির ছোটবেলার ভূমিকায় দেখা গিয়েছিল অঙ্কিত মজুমদারকে। অল্প সময়েই তার অভিনয়ের গুণে দর্শকদের নজর কাড়ে অঙ্কিত। বর্তমানে তাকে দেখা যাচ্ছে 'কনে দেখা আলো' ধারাবাহিকে। এবার জানা গেল আরও এক ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাকে শীঘ্রই।
স্টার জলসার পর্দায় আসছে 'সংসারের সংকীর্তন'। জল্পনা এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে মানালি মনীষা দেকে। তাঁর বিপরীতে থাকবেন সব্যসাচী চৌধুরী অর্থাৎ 'বামাখ্যাপা'। এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঙ্কিত মজুমদারকে।
সম্প্রতি 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের শুটিংয়ের একধিক বিটিএস দৃশ্য ফাঁস হয়েছে। সেখানেই মানালি এবং সব্যসাচীর সঙ্গে দেখা গিয়েছে অঙ্কিত মজুমদারকে। তাঁর পরনে পাঞ্জাবি, গোল ফ্রেমের বড় চশমা। বড় চুল। তবে তাঁকে কোন চরিত্রে দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও এই ধারাবাহিকের ঘোষণা করা হয়নি।

ক্যামেলিয়া প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক। এতদিন এই প্রযোজনা সংস্থা এতদিন ছবি, সিরিজ নিয়েই কাজ করেছে। এই প্রথমবার ধারাবাহিকের প্রযোজনায় ক্যামেলিয়া। জানা যাচ্ছে, সংসারের টানাপোড়েনই এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু। গল্পে সব্যসাচীকে দেখা যাবে একেবারে ভিন্ন লুকে। অন্যদিকে, মানালি স্টার জলসার পর্দায় ফিরছেন অনেক বছর পর। তাই তাঁর চরিত্রটিও দর্শকের কাছে চমক হয়ে উঠবে। সব্যসাচীকে দর্শক এতদিন ছোটপর্দায় আধ্যাত্মিক গল্পেই দেখেছেন। এই প্রথমবার এক ভাঙা চরিত্রে আসছেন অভিনেতা। মানালি, সব্যসাচী, শুভাশিস ছাড়াও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার একাধিক তারকাকে।

প্রসঙ্গত, অঙ্কিত মজুমদার 'নেতাজি' ছাড়াও আরও বেশ কিছু ধারাবাহিক এবং ওয়েব সিরিজ, ছবিতে কাজ করেছেন। এবার সে একেবারে নতুন রূপে, নতুন চরিত্র নিয়ে আসতে চলেছেন। 'কনে দেখা আলো' ধারাবাহিকে তাকে লাজুর বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে।
অন্যদিকে স্টার জলসার পর্দায় সদ্যই শুরু হয়েছে দুটো নতুন মেগা, 'গঙ্গা' এবং 'শুধু তোমারই জন্য'। এবার আসছে 'ঘূর্ণি' ও 'প্রতিজ্ঞা'। তার সঙ্গে রয়েছে 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকটিও।
