আজ দক্ষিণী সিনেমার ‘ম্যান অফ মাসেস’ তথা গ্লোবাল স্টার জুনিয়র এনটিআর -এর জন্মদিন। প্রতি বছর ওঁর জন্মদিনে ভক্তরা কোনও না কোনও বড় উপহার পান। তবে ২০২৬-এর এই জন্মদিনে অভিনেতা নিজেই ওঁর ‘ইনস্টাগ্রাম পরিবার’-কে দিলেন এক মিষ্টি সারপ্রাইজ। ওঁর বাড়িতে এসেছে দুই নতুন অতিথি, দু'টি চমৎকার ম্যাকাও পাখি। জন্মদিনের শুভক্ষণে ওঁর সেই দুই নতুন চোখঝলসানো ডানাওয়ালা বন্ধুর ছবি সমাজমাধ্যমে শেয়ার করে এক অনন্য জাপানি কানেকশন তুলে ধরলেন ‘আরআরআর’ খ্যাত তারকা।

জুনিয়র এনটিআর ওঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দুই পোষ্য পাখির ছবি পোস্ট করে লিখেছেন— “আমার দুই পাখি ‘আসাহি’ এবং ‘ইয়ুহি’-র সঙ্গে আলাপ করুন...জাপানের প্রতি আমার গভীর ভালবাসার প্রতিফলন।”

যাঁরা ভাবছেন গায়ক-অভিনেতার হঠাৎ জাপানের প্রতি এত প্রেম কেন, তাঁদের মনে করিয়ে দেওয়া ভাল— ভারতীয় সিনেমার প্রতি জাপানি দর্শকদের ভালবাসা নতুন নয়। কিন্তু জুনিয়র এনটিআর-এর মন জুড়ে রয়েছে জাপানের এক আলাদা আবেগ। চলতি বছরের মার্চ মাসেই তিনি ওঁর ব্লকবাস্টার ছবি ‘দেবরা: পার্ট ১’ -এর প্রমোশনাল ট্যুরের জন্য জাপানে গিয়েছিলেন। সেখানে জাপানি ভক্তদের থেকে যে ভালবাসা তিনি পেয়েছেন, তা ওঁর হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গিয়েছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jr NTR (@jrntr)