'বাবলি সুন্দরী' ধারাবাহিকে সদ্যই জোর চমক এসেছে। বদলে গিয়েছে নায়িকার রূপ। সমাজের চোখে সে কুৎসিত থেকে সুন্দরী হয়ে উঠেছে তার নামের মতোই। আর তারপরই ঘনিষ্ঠতা বাড়তে চলেছে তার স্বামীর সঙ্গে? কোন চমক আসছে 'বাবলি সুন্দরী' ধারাবাহিকে? 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'বাবলি সুন্দরী' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে বাবলি যখন সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছে তখন তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয় বিনায়কের বড় মেয়ে। বাবলি গড়িয়ে পড়ে যেতেই নায়কের মা থেকে শুরু করে বাকিরা সকলে হেসে ওঠে। তখন স্ত্রীর পাশে এসে দাঁড়ায় বিনায়ক। 

বাড়ির সকলকে ধমক দেয় এভাবে হাসার জন্য। শুধু তাই নয়, সকলের সামনে স্ত্রীকে কোলে তুলে দেয়। এতদিন যে ঘরে প্রবেশ নিষিদ্ধ ছিল বাবলির, বিয়ের পরেও যে ঘরে ঢুকতে পারেনি, এবার রূপ বদলাতে বিনায়ক নিজে তাকে সেই ঘরে নিয়ে যায়। যদিও জানায় এই ঘরে থাকার অধিকার সে পাবে না। বাবলিও জানায় বিনায়ক তাকে কোলে তুলেছে মানেই ছোঁয়ার অধিকার পেয়েছে এমনটা নয়। ফলে রাগ, অভিমানের বরফ সম্পূর্ণ না গললেও, তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে, কাছাকাছি আসছে একে অন্যের সেটা স্পষ্ট। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Star Jalsha (@starjalsha)