আজকাল ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে হাওড়ার সলপ এলাকায় জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। দুর্ঘটনায় মারা গেছেন তিন জন। আহতের সংখ্যা ৯। জানা গেছে ওই গাড়িতে ছিলেন পান ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে জানা গেছে, মেচেদা থেকে পান কিনে এক দল ব্যবসায়ী গাড়িতে করে কলকাতায় আসছিলেন। জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় চাকা ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার উপর উল্টে যায় গাড়িটি। গাড়িতে থাকা পান ও সুপারি রাস্তায় ছড়িয়ে পড়ে। গাড়িতে থাকা ১২ জনের মধ্যে তিন জন মারা যান। ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
Accident: হাওড়ায় উল্টে গেল পান বোঝাই গাড়ি, মৃত তিন
















