নিজস্ব সংবাদদাতা: বর্তমানে ধারাবাহিকের সেরা জুটি বলতে প্রথমেই উঠে আসে 'কথা-এভি'র নাম। অর্থাৎ স্টার জলসার ধারাবাহিক 'কথা'র নায়ক-নায়িকা সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দের নাম। পর্দায় তাঁদের জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন দর্শক। তবে জুটি পছন্দের হলেও, ধারাবাহিকের টিআরপি অনেক কমেছে।
প্রতি সপ্তাহে গল্পে নতুন মোড় আনলেও টিআরপি-র নম্বর বাড়ছে না। তবে এর ফলে কিন্তু মোটেই ভাটা পড়েনি জুটির জনপ্রিয়তায়। দর্শকের চোখে এখনও সেরা 'কথা-এভি'। যেহেতু পর্দায় দু'জনকে দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক, তাই বাস্তবেও সাহেব-সু্স্মিতাকে একসঙ্গে দেখতে চান অনুরাগীরা।
কিন্তু বারবার সেই আশায় জল ঢালেন দু'জন। মাঝে সাহেবের প্রেমিকার ছবি ছড়িয়ে পড়তে মন ভেঙেছিল অনুরাগীদের। কিন্তু প্রেমিকাকে নিয়ে কখনও মুখ খোলেননি সাহেব। বরং সুস্মিতার সঙ্গে তাঁর কেমিস্ট্রির উপরেই জোর দিয়েছেন। এবার সবার চোখের সামনেই এমন এক কাণ্ড ঘটালেন যা জানলে চোখ কপালে উঠবে দর্শকের।
সাহেবের সমাজমাধ্যমে চোখ রাখলে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একটি কটেজের ছবি। সঙ্গে এসে পড়েছে হালকা চাঁদের আলো। অন্যদিকে সুস্মিতার ইন্সটাগ্রাম স্টোরিতেও ধরা পড়েছে একই ছবি। তবে কি একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সাহেব-সুস্মিতা? নাকি শুটিংয়ের কাজেই গিয়েছেন দু'জন। কিন্তু ফ্লোর সূত্রে খবর, এখন আউটডোর শুটিং হচ্ছে না 'কথা'র। তবে কি সত্যিই প্রেম করছেন সাহেব-সুস্মিতা?















