সংবাদসংস্থা মুম্বই: গত ১২ জুলাই মুকেশ আম্বানির ছোটছেলে অনন্ত আম্বানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রাধিকা মার্চেন্ট। অনন্ত-রাধিকার শাহী বিয়েতে উপস্থিত ছিলেন গোটা বিশ্বের নামজাদা তারকারা।
বিয়ের ৪ মাসের মধ্যেই শোনা গিয়েছিল আম্বানি পরিবারে নাকি আসতে চলেছে নতুন অতিথি। খুব শীঘ্রই নাকি মা হতে চলেছেন ছোট বৌমা রাধিকা মার্চেন্ট। বাবা হবেন অনন্ত অম্বানি। বেশ কিছুদিন আগে থেকেই চলছিল এই জল্পনা।
বলিপাড়ার অন্দরের খবর, বিয়ের আগেই নাকি সন্তানসম্ভবা হওয়ার কথা জানতে পেরেছিলেন ছোট বউমা। তবে সবটাই জল্পনা। শোনা যাচ্ছে, খুব বেশি দিন দেরি নেই ফেব্রুয়ারিতেই ভূমিষ্ঠ হবে অনন্ত এবং রাধিকার সন্তান। যদিও অম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনও কথা নিশ্চিত করা হয়নি। তবে শোনা যাচ্ছে সবটাই নাকি ভুয়ো খবর। এমনটা মোটেই হচ্ছে না। দীপাবলিতে যুগলের ছবিতে স্পষ্ট এই গুঞ্জন যে ভুয়ো।
কিন্তু ফের শিরোনামে রাধিকা। বিয়ের পরে এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোটবউ। সোশ্যাল মিডিয়ায় নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেট পাড়ায়।
















