সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি কেবিসি অনুষ্ঠানে অতিথি প্রতিযোগী হিসাবে হাজির হয়েছিলেন বিক্রান্ত ম্যাসি এবং ‘টুয়েলভথ ফেল’ খ্যাত পুলিশকর্তা আইপিএস মনোজ শর্মা। সেখানেই তাঁদের সঙ্গে গল্প-আড্ডা করার ফাঁকে অমিতাভ জানান, 'একলব্য' শুটিংয়ে তাঁকে সবার সামনে ধমক দিয়েছিলেন পরিচালক বিধু বিনোদ চোপড়া!
অমিতাভ জানান, তখন আউটডোরে 'একলব্য' ছবির জোরকদমে শুটিং চলছে। একদিন শুটিং প্যাক-আপের পর রাত তিনটে পর্যন্ত পার্টি চলে। সেসব চুকলে বিধবুনার চোপড়া অমিতাভ কা জানান যে পরদিন সকাল ৬:০০টায় 'শাহেনশাহ'র কলটাইম! সোনা মাত্র বিস্ময় হাঁ হয়ে যান অমিতাভ। 'বিধু'কে জিজ্ঞেস করে বসেন সে পাগল কি না? নইলে রাত তটে পর্যন্ত পার্টি চলার পর মাত্র তিন ঘন্টা পর ভোর ৬টায় কেউ কলটাইম রাখে!
যাই হোক, সেটে দেরি করে আসা মোটেই স্বভাব নয় অমিতাভ বচ্চনের। একেবারে কাঁটায় কাঁটায় কলটাইমে সেটে হাজির হয়ে থাকেন তিনি। এই ব্যাপারে ইন্ডাস্ট্রিতে সুনাম রয়েছে বর্ষীয়ান তারকার। তবে সেদিন কোনওভাবে সেটে পৌঁছতে তাঁর সামান্য দেরি হয়েছিল। মাত্র ১০ মিনিট। অর্থাৎ কলটাম ৬টার বদলে ৬টা বেজে ১০মিনিটে তিনি এসেছিলেন। তাতেই রেগে গিয়েছিলেন বিধু বিনোদ চোপড়া। সবার সামনে তাঁকে ধমক দিয়ে বলেছিলেন, "আপনি ১০ মিনিট দেরি করে এসেছেন আজ!" পুরনো স্মৃতি হাতড়াতে হাতড়াতে ততক্ষণে হেসে ফেলেছেন অমিতাভ।
















