আজকাল ওয়েবডেস্ক:‌ টি২০ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার মুম্বইয়ের মাঠে স্মৃতি মান্ধানারা জয় পেলেন নয় উইকেটে। ফলে তিন ম্যাচের সিরিজে আপাতত ১–০ এগিয়ে ভারত। 
শুক্রবার ভারত টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল। ১৯.‌২ ওভারে ১৪১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ফোয়েব লিচফিল্ড করেন ৪৯ রান। এছাড়া এলিসা পেরি করেন ৩৭। ভারতের সফল বোলার তিতাস সাধু। তিনি চার উইকেট পান। দীপ্তি শর্মা ও শ্রেয়াঙ্কা পাটিল দু’‌টি করে উইকেট নেন। 
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৭.‌৪ ওভারে এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। স্মৃতি মান্ধানা ৫৪ রান করেন। শেফালি ভার্মা ৬৪ রানে অপরাজিত থাকেন। সিরিজের বাকি দুই ম্যাচ রবিবার ও মঙ্গলবার একই মাঠে অনুষ্ঠিত হবে।