আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় বৃদ্ধকে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজারের কাছে। মনে করা হচ্ছে, পারিবারিক বচসার জেরে রবিবার রাতে ওই বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়। তার আগে মারধরও করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। মৃত ব্যক্তির নাম ভোলা শেখ, বয়স ৭৭ বছর। পেশায় তিনি দিনমজুর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শরিকদের সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল তাঁর। পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি হত মাঝেমধ্যেই। সোমবার ভোর পাঁচটনাগাদ বাড়ি থেকে চা খেতে বেরন ভোলা।
প্রাথমিক তদন্তে অনুমান সেই সময়ই তাকে ঘিরে ফেলে একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ভোলা শেখকে। মাথায়, ঘাড়ে, গলায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা যাচ্ছে, দিন কয়েক ধরে মামার কাছে থাকছিলেন ভাগ্নি। তাঁর জামাই জাকিরের সঙ্গে সমস্যা চলছিল। এই ঘটনায় জাকিরের দিকেই অভিযোগের আঙুল উঠেছে। ভোলার উপর হামলায় জাকিরের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা এখনও তদন্তসাপেক্ষ।